Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারতের এই গ্রামে নেই ফোন-টিভি, ভরসা সেই রেডিও

এই গ্রাম উত্তরাখণ্ডের চাম্পাওয়াত জেলায়

Share:

নিজস্ব প্রতিনিধি, পিথোরগড়: দেশ যখন ফাইভ-জি পরিষেবা নিয়ে মেতে উঠেছে, সেই সময় খোঁজ পাওয়া গেল একটি গ্রামের। এই গ্রামে না আছে ফোন, না টিভি। গ্রামবাসীদের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগের একমাত্র মাধ্যম রেডিও, যা কিনা এখন সংখ্যাগরিষ্ঠদের কাছে অচ্ছুৎ। সকাল সকাল যাওয়া সেই গ্রামে একবার ঘুরে আসা যাক।

এই গ্রাম উত্তরাখণ্ডের চাম্পাওয়াত জেলায়। গ্রামের নাম খিরদাওয়ারি। গ্রামে বসবাস করে ২০০ জন। গ্রামের থেকে নিকটবর্তী বাজার ১৮ কিলোমিটার দূরে। গরমকালে বাজার একটু রাত পর্যন্ত খোলা থাকলেও শীতকালে সূর্য ডুবতেই দোকানদারেরা ঝাঁপ ফেলতে শুরু করেন। এই দেশ তথা দুনিয়ায় কী ঘটে চলেছে তা গত ২০১৫ পর্যন্ত গ্রামের কেউ জানতেন না। ২০১৫-তে গ্রামের প্রবীণ নাগরিক রঘুবীর সিং একটি রেডিও কিনবেন বলে ঠিক করেন। ২০০ জনের কাছে ওই রেডিও দেশ তথা দুনিয়ার সঙ্গে সম্পর্কের সেতু তৈরি করেছে।

রঘুবীর সিংয়ের বয়স এখন ৮০। ২০১৫-য়ের সেই দিনের কথা এখনও তাঁর মনে আছে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, গ্রামে না রয়েছে ফোন, না টিভি। অথচ, দেশের নানা প্রান্তে কী ঘটে চলেছে, তা জানার কোনও উপায় ছিল না। ঠিক করলাম একটি রেডিও কিনব। বাড়ি থেকে কাছাকাছি বাজার বলতে ১৮ কিলোমিটার দূরে।একদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে বাজার চলে যাই। একটা রেডিও কিনে আনি। এখন সকাল-সন্ধ্যা গ্রামের মানুষ আমার বাড়িত আসে।  

আরও পড়ুন ব্রিটিশ এয়ারওয়েজের খাবারে ভাঙা দাঁত, থ যাত্রী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00