Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিঠারি হত্যাকাণ্ডের দুই সাজাপ্রাপ্তের ফাঁসি বাতিল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০০৬ সালের কুখ্যাত নিঠারি হত্যা মামলায় দুই মূল অভিযুক্তের ফাঁসির সাজা রদ করল এলাহাবাদ হাইকোর্ট। আদালত অভিযুক্ত সুরিন্দর কোহলিকে ১২টি ও মনিন্দর সিং পান্ধেরকে ২টি মামলায় ‘বেকসুর’ ঘোষণা করেছে।  

নয়ডার নিঠারি হত্যা কাণ্ড সাম্প্রতিক ভারতীয় ইতিহাসে এক কুখ্যাত অপরাধ। ২০০৬ সালে উত্তর প্রদেশের নয়ডায় নিঠারির ব্যবসায়ী পান্ধেরের বাসভবনে এবং আশেপাশে মানুষের কঙ্কাল ও দেহাবশেষ মেলে। মোট ১৯টি কঙ্কাল মেলে।  ঘটনায় সারা দেশ শিহরিত হয়। তদন্তে উঠে আসে শিশু, কিশোর, কিশোরীদের উপর যৌন অত্যাচার চালিয়ে খুন করে তাদের দেহের অংশ প্রেসার কুকারে সেদ্ধ করে খেয়ে ফেলতেন পান্ধের এবং তাঁর বা়ড়ির পরিচারক সুরেন্দ্র।  ২৯ ডিসেম্বরেই তাঁদের গ্রেফতার করা হয়।  

নিঠারি ১৯টি মামলার মধ্যে প্রমাণের অভাবে ৩টি মামলা খারিজ হয়ে যায়। কোহলির বিরুদ্ধে মোট ১৬টি মামলা নথিভুক্ত করা হয়েছিল।  ১২টি মামলায় তাঁকে ফাঁসির সাজা দেওয়া হয়। কিছু মামলায় পান্ডেরকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং আরও কয়েকটি মামলায় খালাস দেওয়া হয়েছিল। পান্ডের এলাহাবাদ হাইকোর্টে নিম্ন আদালতের দুটি মামলায় মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করেছিলেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00