Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কৃষক আন্দোলনে মৃতদের ‘অস্থি কলস’ যাচ্ছে রাজ্যে রাজ্যে

সোমবার অস্থিকলস পৌঁছবে আগরতলা

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: আন্দোলন চলাকালীন মৃত কৃষকদের অস্থিকলস এবার পৌঁছবে ভারতের প্রতিটি রাজ্যে। গুরুত্বপূর্ণ নদীর মোহনায় ভাসানো হবে তাদের অস্থিকলস। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কর্মসূচির অঙ্গ হিসেবে কাল সোমবার অস্থিকলস পৌঁছবে আগরতলায়।

গত প্রায় এক বছর ধরে বিতর্কিত তিন কৃষি বিল প্রত্যাহারের দাবিতে দেশের অন্নদাতারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। সরকার সেই আন্দোলন ভাঙতে বদ্ধপরিকর। কৃষক আন্দোলনে তারা খলিস্তানি যোগও দেখতে পাচ্ছে। এই মর্মে তারা কানাডা সরকারের কাছে রিপোর্টও পাঠিয়েছে। সরকার যতই চাইছে আন্দোলন বানচাল করতে, ততই বিক্ষোভের পারদ চড়ছে।

সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা জানিয়ে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের আনা তিন বিলের বিরোধিতায় কয়েক মাস ধরে কৃষকেরা আন্দোলন করছেন। আর আন্দোলন ভাঙতে সরকার সক্রিয়। অপপ্রচারের পাশাপাশি চলছে কুৎসা, মিথ্যে অভিযোগ। পানীয় জলের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে চলছে শারীরিক নির্যাতন। কিন্তু ওই তিন বিল প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পাশাপাশি আন্দোলন করতে গিয়ে মৃত কৃষকদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিটি রাজ্যে গুরুত্বপূর্ণ নদী মোহনায় ভাসান হবে অস্থিকলস।

উল্লেখ করা যেতে পারে, যেদিন এই খবর লেখা হচ্ছে, সেদিন রোহতাকের সাংসদ অরবিন্দ শর্মা কৃষকদের দিয়েছেন হুমকি বার্তা। তাঁর সহকর্মীকে হেনস্থা যারা করবে তিনি তাদের চোখ উপড়ে, হাত কেটে নেবেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00