Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মোদি ভজনার বিরাট পুরস্কার! রামরাজ্যেই বিজেপির প্রার্থী ‘রাম’ অরুণ গোভিল

অরুণ গোভিলকে মিরাট লোকসভা আসন থেকে প্রার্থী করা হয়েছে এবং কঙ্গনা রানাউত হিমাচল প্রদেশের মান্ডি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেটি তাঁর নিজের শহর। কংগ্রেস নেত্রী প্রতিভা সিং বর্তমানে এই আসনের প্রতিনিধিত্ব করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগেই বোঝা গিয়েছিল যে, আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের পাল্টা একটু ভেবেশুনেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বিজেপি। ঠিক তেমনটাই ঘটল। গতকাল রাতেই আসন্ন লোকসভা নির্বাচনের পঞ্চমতম তালিকা ঘোষণা করছে বিজেপি। আর সেখানেই প্রার্থী তালিকায় একগুচ্ছ চমক। মোদী ভজনার পুরষ্কার পাবেন বলিউডের একাধিক তারকা প্রার্থীরা, তা আগে ভাগেই জল্পনা ছিল। আর সেই নরেন্দ্র মোদীর প্রশংসা করার পুরষ্কারও পেলেন তারকা প্রার্থী রা। বর্তমানে যে কোনও নির্বাচনের প্রার্থী হিসেবে শাসক-বিরোধী দলগুলির প্রধান অস্ত্র হয়ে গিয়েছেন তারকারা।

কারণ, সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছতে তারকাদের থেকে আর যোগ্য কেউ হয়না। তাই রাজনৈতিক দল গুলির এখন মোক্ষম অস্ত্র তারকারা। কয়েকদিন আগে থেকেই জল্পনা ছিল যে, এবার শ্রীরাম জন্মভূমি অযোধ্যায় ভোটযুদ্ধে দাঁড়াতে চলেছেন অভিনেতা অরুণ গোভিল। যিনি রামায়ণ ধারা বাহিকের রাম হয়ে দীর্ঘদিন দর্শকদের বিনোদন রয়েছেন। এখনও ভক্তরা পর্দার রামের জায়গায় অরুণ গোভিলকেই রাখেন। তাই অযোধ্যা রাজ্য থেকে বিজেপির মোক্ষম অস্ত্র হলেন অভিনেতা অরুণ গোভিল।

পাশাপাশি অভিনেত্রী কঙ্গনা রানাউও আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির সর্বশেষ প্রার্থীদের তালিকায় স্থান পেয়েছেন। অরুণ গোভিলকে মিরাট লোকসভা আসন থেকে প্রার্থী করা হয়েছে এবং কঙ্গনা রানাউত হিমাচল প্রদেশের মান্ডি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেটি তাঁর নিজের শহর। কংগ্রেস নেত্রী প্রতিভা সিং বর্তমানে এই আসনের প্রতিনিধিত্ব করছেন। রানাউতের প্রপিতামহ সারজু সিং রানাউত ছিলেন কংগ্রেস বিধায়ক। এ বছর দুই অভিনেতাই জানুয়ারিতে অযোধ্যায় রাম মন্দিরের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এদিকে সম্প্রতি অনুরাধা পডওয়ালের সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন অরুণ গোভিল। মিরাটে বিজেপি সাংসদ রাজেন্দ্র আগরওয়ালের জায়গায় তিনি দাঁড়িয়েছেন। যিনি ২০০৯ সাল থেকে তিনবার মিরাট-হাপুর কেন্দ্র থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিজেপি, গতকাল সন্ধ্যায় লোকসভা নির্বাচনের ১১১ প্রার্থীর নাম ঘোষণা করেছে।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

মানসিক স্ট্রেস কমাতে হেড ম্যাসাজ মুশকিল আসান

শুধু মিষ্টি নয়, দাঁত ক্ষতি করতে পারে আপনার প্রিয় খাবারগুলি, জেনে নিন সেগুলি কী কী?

সকালে ঘুম থেকে উঠেই এই ৩টি জিনিস দেখা বয়ে আনে দুর্ভাগ্য

এই ফুলগুলি দিয়ে পুজো করলে প্রসন্ন হন গণপতি

0:00