Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিরাটের চওড়া ব্যাটের সুবাদে পঞ্জাবকে হারিয়ে জয় পেল বেঙ্গালুরু

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কথায় বলে, ‘পুরনো চাল ভাতে বাড়ে’। ফের সেই আপ্তবাক্যটি সত্যি প্রমাণ করলেন বিরাট কোহলি। ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে জ্বলে উঠলেন তিনি। তাঁর ৭৭ আর দীনেশ কার্তিকের ১০ বলে ঝোড়ো ২৮ রানের সুবাদে চার বল বাকি থাকতেই শিখর ধাওয়ানদের হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই সঙ্গে আইপিএলে প্রথম জয় তুলে নিল। সোমবার […]

কোহলিদের জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্য দিল পঞ্জাব

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: শেষের দিকের ব্যাটারদের মারমুখী মেজাজে ব্যাটিংয়ের ফলেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে লড়াইয়ের মতো ইনিংস গড়তে পেরেছে পঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলেছে শিখর ধাওয়ানের দল।   সোমবার রাতে চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে পঞ্জাব কিংসকে ব্যাট করতে পাঠান আরসিবি অধিনায়ক ফ্যাপ ডুপ্লেসি। তৃতীয় ওভারেই জনি বেয়ারস্টোকে (৮) ফিরিয়ে […]

রঙের উ‍ৎসবের সন্ধ্যায় বৃষ্টিতে ভিজল কলকাতা ও শহরতলী

নিজস্ব প্রতিনিধি: হতচ্ছাড়া বৃষ্টি রংয়ের উ‍ৎসব মাটি করতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তবে সোমবার দোলের সকালটা ছিল রৌদ্রজ্জ্বল। কিন্তু সন্ধের পরে আচমকা আকাশের মুখ ভার হল। দমকা হাওয়ার সঙ্গে নামল ইলশেগুঁড়ি বৃষ্টি। আর তাতেই ভিজল কলকাতা-সহ শহরতলীর একাংশ। সন্ধে সাড়ে ছয়টার খানিকবাদে শুরু হয় বৃষ্টি। ঝোড়ো হাওয়ার ফলে বেশ কিছু অঞ্চলে বিদ্যু‍ৎ […]

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, ঘরের মাঠে টানা ৫ ম্যাচ খেলবে কেকেআর

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার পরেই বোর্ড সচিব জয় শাহ জানিয়ে দিয়েছিলেন, আইপিএলের আসর দেশের বাইরে সরছে না। তবুও জল্পনা চলছিল। সোমবার আইপিএলের দ্বিতীয় ভাগের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে সেই জল্পনায় ছেদ টানল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পূর্ণাঙ্গ সূচি অনুযায়ী, ৮ এপ্রিল আইপিএলের দ্বিতীয় ভাগের শুরুর দিন মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও […]

রং খেলে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল তিন কিশোর

নিজস্ব প্রতিনিধি: দোল উপলক্ষে সকাল থেকে রং খেলে দুপুরে পানিহাটির আশ্রমঘাটে গিয়েছিল চার বন্ধু। গঙ্গায় নেমে স্নান করছিল চার জনেই। আচমকাই বান আসায় প্রবল জলের তোড়ে ভেসে যায় চার বন্ধু। একজন কোনও ক্রমে সাঁতরে পাড়ে ফিরতে পারলেও বাকি তিন জনের কোনও খোঁজ নেই। নিখোঁজ তিন কিশোরের উদ্ধারে গঙ্গায় শুরু হয়েছে বিশেষ তল্লাশি। প্রতিবেদন পর্যন্ত নিখোঁজ […]

মালদাতে সরকারি জায়গা থেকে বিজেপির পতাকা রেখে তৃণমূলের ফ্ল্যাগ খুলে নেওয়ায় উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি,মালদা: সরকারি জায়গা থেকে দলীয় ফ্ল্যাগ খোলাকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দেয় সোমবার বিকেলে। বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং নির্বাচন কমিশনের এমসিসি টিম। ঘটনা মালদার পুরাতন মালদা পৌরসভার(Malda Municipality) ৭ নম্বর এবং ১৯ নম্বর ওয়ার্ডের ওল্ড মালদা রোড এলাকার। জানা যায় এই এলাকায় রাস্তার মাঝ বরাবর ডিভাইডার রয়েছে। সরকারি সেই ডিভাইডারে […]

বক্রেশ্বরে দোল পূর্ণিমাতে পুজো দেওয়ার ঢল নামে মানুষের মধ্যে

নিজস্ব প্রতিনিধি, বক্রেশ্বর:আজি বসন্ত জাগ্রত দ্বারে, আর বসন্ত মানে রঙে রঙে রাঙানোর পালা। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি সেজেছে নতুন সাজে। আর প্রকৃতির পাশাপাশি বসন্তের ছোঁয়া মানুষের মনেও,বসন্ত এসে গেছে। আর বসন্ত মানেই তো দোলযাত্রা। দোলযাত্রা মূলত একটি হিন্দু বৈষ্ণব উৎসব বলেই বিবেচিত হয়। তাহলেও সর্ব ধর্মের মানুষের সান্নিধ্যের মধ্য দিয়েই উৎসবের আসল প্রাপ্তি। এই উৎসবের […]

ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী বসুন্ধরা ঘনিষ্ঠ প্রহ্লাদ গুঞ্জল

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রঙের উ‍ৎসব হোলিতে মাতোয়ারা গোটা দেশ। আর ওই উ‍ৎসবের মধ্যেই লোকসভা ভোটের জন্য ষষ্ঠ দফার প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। ষষ্ঠ দফায় পাঁচ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আর ওই পাঁচ আসনের মধ্যে চার আসনই মরু রাজ্য রাজস্থানের। বাকি আসনটি তামিলনাডুর। রাজস্থানের কোটায় লোকসভার বিদায়ী অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী […]

দোলের দুপুরে মা উড়ালপুলে বেপরোয়া গতির বলি এক যুবক

নিজস্ব প্রতিনিধি: দোলের দিন বিকেলে বেপরোয়া বাইক চালাতে গিয়ে মা উড়ালপুলে দুর্ঘটনা। দুর্ঘটনার বলি এক যুবক। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে মা ফ্লাইওভারের ওপরে। বেনিয়াপুকুর থানা এলাকার ঘটনা। পিটিএসের দিক থেকে এজিসি বোস রোডে(AJC Bose Road) ফ্লাইওভার ওপরে মা ফ্লাইওভারে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে ওঠে এক যুবক। হেলমেট পরা অবস্থায় ছিল বলে পুলিশ জানিয়েছে। কিভাবে দুর্ঘটনা খতিয়ে […]

শেখ শাহজাহানের মার্কেটে রং বদলের খেলাতে ফের উড়ছে তৃণমূলের পতাকা

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: ৭২ ঘণ্টার মধ্যে দলীয় পতাকা নিয়ে রাজনৈতিক রং বদলের খেলা দেখলো সুন্দরবনের মানুষ।কখনো বিজেপি, কখনো আইএসএফ। উলট পূরণের ছবি দেখেছিল সন্দেশখালির(Sandshkhali) মানুষ ।বিজেপি কর্মীরা যেখানে মার্কেটের উপর পতাকা লাগাচ্ছে আবার কখনো আইএসএফ কর্মীরা তাদের দলীয় পতাকা লাগাচ্ছে। ৭২ ঘন্টার মধ্যে উলট পুরান। ফের বসিরহাটের শেখ শাহজাহানের মাছের আড়ত ও মার্কেটে পতপত করে উড়ছে […]

ফোনে আড়িপাতা কাণ্ডে প্রধান অভিযুক্ত তেলঙ্গানার প্রাক্তন গোয়েন্দা প্রধান

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: কে চন্দ্রশেখর রাও তেলঙ্গানার মুখ্যমন্ত্রী থাকাকালীন আকছারই বিরোধীদের ফোনে আড়িপাতার অভিযোগ উঠেছিল। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে ওই অভিযোগ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী রেবন্থ রেড্ডি। সেই তদন্তেই উঠে এসেছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআরের নির্দেশে বিরোধীদের ফোনে আড়িপাতার প্রধান পাণ্ডা ছিলেন ত‍ৎকালীন গোয়েন্দা প্রধান টি প্রভাকর রাও। যদিও পাকড়াও হওয়ার আগেই দেশ ছেড়ে মার্কিন […]

অনুব্রতের ছবিতে রঙ দিয়ে দোল উৎসবে মাতল সিউড়িবাসী

নিজস্ব প্রতিনিধিঃ আজ দোল উৎসব। গোটা বাংলার মানুষ এদিন মেতে উঠছে উৎসবে। তবে এবার দোলের বীরভূমে থাকতে পারলেন না অনুব্রত মণ্ডল। কারণ, তিনি  বর্তমানে তিহার জেলে বন্দি রয়েছেন । তাই এবছর দোল উৎসবে তাঁকে কাছে পায়নি  বীরভূমবাসী । সেই জন্য উৎসবের দিনে কেষ্টদার ছবি এখন ভরসা এলাকাবাসীদের। তাই দোলের দিন বীরভূম জুড়ে অনুব্রত বিরাট কাটআউট […]

‘বুমরাকে নিয়ে সিদ্ধান্ত হার্দিকের একার নয়’, পাশে দাঁড়ালেন কোচ

নিজস্ব প্রতিনিধি : জসপ্রীত বুমরাকে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথম ওভারে বল না করানো নিয়ে এবার হার্দিক পাণ্ডিয়ার পাশে দাঁড়ালেন মুম্বই ইন্ডিয়ার ব্যাটিং কোচ কাইরন পোলার্ড। তাঁর মতে, এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে শুধু হার্দিককে দায়ী করা ঠিক হবে না। এটা সমষ্টিগত সিদ্ধান্ত। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ শেষের পর সাংবাদিক সম্মেলনে মুম্বই ইন্ডিয়ান্সের কোচ কাইরন পোলার্ড জানান, […]

রঙের উৎসবে মাতোয়ারা গোটা বলিউড এবং দক্ষিণী তারকারা

এরপর তাঁদের হোলি পার্টিতে যোগ দেন দিশা পাটানি। ওদিকে রবিনা ট্যান্ডন ও তাঁর মেয়ে রাশা ট্যান্ডন হোলি খেলার পর পাপারাজ্জিদের মিষ্টি বিতরণ করেন। এছাড়া নিজেদের বাড়িতে হোলিতে মাতেন অঙ্কিতা লোখন্ডে এবং ভিকি জৈন।

প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কে দোল উৎসবে সামিল হলেন দক্ষিণ কলকাতা তৃণমূলপ্রার্থী মালা রায়

নিজস্ব প্রতিনিধি: সোমবার ছিল দোল উৎসব। রঙে রং মেশানোর দিন। নির্বাচন হোক বা নাই হোক। জনসংযোগ আমার সারা বছরই থাকে, এটা একটা বিশেষ দিন। এই দিনে আমার ছোটবেলার কথা মনে পড়ে নস্টালজি হয়ে যাই। সোমবার দোল উৎসবে(Dol Utsav) যোগ দিয়ে এভাবেই স্মৃতিচারণ করেন দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়(Mala Roy)। বর্তমান রাজনীতি প্রসঙ্গে মালা […]

দোলের দিন দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়

নিজস্ব প্রতিনিধিঃ ভোট আসা মানেই ভাঙড়ে উত্তেজনা। এবার লোকসভা নির্বাচনের আগে দেওয়াল লিখন নিয়ে অশান্ত হল ভাঙড়। জানা গিয়েছে, আইএসএফ-তৃণমূলের মধ্যে এদিন সংঘর্ষ হয়। এরফলে একজনের মাথা ফেটে গিয়েছে। দোলের দিন এমন ঘটনায় জেরে পরিস্থিতি সামাল দিতে পথে নামে ভাঙড় পুলিশ। জানা গিয়েছে, সোমবার দোলের দিন ভাঙড়ের  জিরানগাছা বাগান আইট গ্রামে এই অশান্তি ছড়িয়ে পড়ে। […]

হোলির দিন কেউ খেললেন রং ,কেউ আবার ফাঁকা রাস্তায় মেতে উঠলেন ক্রিকেট খেলায়

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর: মুর্শিদাবাদ জেলার বহরমপুরে দোল উৎসবে হাজির তৃণমূল প্রাথী ইউসুফ পাঠান। সোমবার দুপুরে বহরমপুর পৌরসভার (Baharampur Municipality)১৮ নং ওয়ার্ডের রতন শিশু উদ্যানে দোল উৎসব উপলক্ষে দোল যাত্রায় সামিল হলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান। তৃণমূল প্রাথীর সাথে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জী। ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কর্মীরা। দোল […]

নেটফ্লিক্স প্রযোজককে খুনের দায়ে মৃত্যুদণ্ড চিনের গেমিং সংস্থার কর্মীর

অবশেষে অপরাধীকে সনাক্ত করে চীনের ওই গেমিং কোম্পানির প্রাক্তন নির্বাহীকে হাই-প্রোফাইল গেমিং কোম্পানির প্রতিষ্ঠাতাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী, অপরাধী জু ইয়াও ২০২০ সালের ডিসেম্বরে কোম্পানির প্রতিষ্ঠাতা লিন কিউয়ের খাবারে বিষ মিশিয়ে দিয়েছিলেন।

জ্যোতিপ্রিয়র অবর্তমানে ভোট পরিচালনায় কারা, ঠিক করে দিল তৃণমূল

নিজস্ব প্রতিনিধি : রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক। এই প্রেক্ষাপটে জ্যোতিপ্রিয়র নিজের জায়গা হাবড়ায় ভোট পরিচালনা করবেন কারা, তা ঠিক করে দিল তৃণমূল নেতৃত্ব। জানা গিয়েছে, তৃণমূলের তরফে সাত জনের একটি কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। সেই কমিটিই ভোট পরিচালনা করবে। আগামী মঙ্গলবার প্রথমবার বৈঠকে বসছে তৃণমূলের সেই কমিটি। তৃণমূলের সাত জনের কমিটির […]

দোলের দিন সমুদ্র স্নান থেকে বঞ্চিত দিঘার পর্যটকেরা  

নিজস্ব প্রতিনিধিঃ দোলের ছুটি উদযাপন করতে পর্যটকদের ভিড় নেমেছে দিঘায়।  সমুদ্রের ধারে থিকথিকে ভিড়। তিলধারণের জায়গা নেই হোটেলে। সব মিলিয়ে বাঙালির সৈকত নগরীতে ভরপুর উৎসবের আমেজ।   জানা গিয়েছে, দোল উৎসবের দিন এত মানুষ এবার দিঘায় এসেছে এরফলে হোটেলে মিলছে না ঘর। এরফলে ফিরে যেতে হচ্ছে পর্যটকদের। শুধুমাত্র দিঘা নয়, তাজপুর, শঙ্করপুরেও দেখা গেল একই ছবি। […]

0:00