Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সমাবর্তন অনুষ্ঠানে ‘বিতর্কিত’ রাজ্যপালের হাত থেকে শংসাপত্র নিলেন না ছাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুরের ছায়া চেন্নাইয়ে। বছর কয়েক আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ত‍ৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাত থেকে শংসাপত্র ও মেডেল নিতে অস্বীকার করেছিলেন কলা শাখার শ্রেষ্ঠ স্নাতক গীতশ্রী সরকার। ওই ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল। এবার যাদবপুর থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চেন্নাইতেও দেখা গেল একই প্রতিচ্ছবি। সমাবর্তন মঞ্চে থাকা ‘বিতর্কিত’ রাজ্যপাল আরএন রবির হাত থেকে মেডেল ও শংসাপত্র নিলেন না এক ছাত্রী।পরিবর্তে মঞ্চে থাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাত থেকে শংসাপত্র নেন। কাচুমাচু মুখে ওই অপমান ‘হজম’ করতে হয়েছে রাজ্যপালকে।

এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে সরকারের সঙ্গে তামিলনাডুর রাজ্যপাল আর এন রবির সম্পর্ক কার্যত আদায়-কাচকলায়। ডিএমকে সরকারকে বিপাকে ফেলতে বিল আটকে রাখা থেকে শুরু করে এমন কোনও কাজ নেই যা করেননি প্রাক্তন গোয়েন্দা কর্তা আর এন রবি। দু’পক্ষের ঝামেলা দেশের শীর্ষ আদালতেও গড়িয়েছে। রাজ্যপালের ভূমিকা নিয়ে তামিলরা কতটা অসন্তুষ্ট তা বোঝা গিয়েছে মানোনমানিয়াম সুন্দরানর বিশ্ববিদ্যালয়ের (এমএসইউ) সমাবর্তন অনুষ্ঠানে।

বিশ্ববিদ্যালয়ের ৩২তম সমাবর্তন অনুষ্ঠানে সফল পড়ুয়াদের হাতে মেডেল ও শংসাপত্র তুলে দেওয়া হয়। সমাবর্তন মঞ্চে ছিলেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য আর এন রবি ও উপাচার্য চন্দ্রশেখর। লাইনে দাঁড়িয়েই অনেকে সেই শংসাপত্র ও মেডেল নেন। সব ঠিকঠাকই চলছিল। আচমকাই নাটকীয় মোড়। শংসাপত্র নিতে উঠে এসে রাজ্যপাল আর এন রবিকে এড়িয়ে সোজা উপাচার্যের কাছে চলে যান জিয়ান জোসেফ নামে এক ছাত্রী। তাঁর কাছ থেকেই শংসাপত্র ও মেডেল নেন। ওই ঘটনায় খানিকটা অপ্রস্তুত অবস্থায় পড়ে যান রাজ্যপাল রবি। যদিও এক গাল হেসে অস্বস্তি আড়ালের চেষ্টা করেন তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00