Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলেজিয়ামের সুপারিশ সত্বেও বিচারপতি নিয়োগে ঢিলেমি, কেন্দ্রকে ভর্ৎসনা শীর্ষ আদালতের

বিচারপতিদের নিয়োগে অযথা দেরি করছে কেন্দ্র। এমনটাই জানিয়ে মোদি সরকারকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের রোষে পড়েছেন আইন মন্ত্রকের সচিব

Share:

নিজস্ব প্রতিনিধি : বিচারপতিদের নিয়োগে অযথা দেরি করছে কেন্দ্র। এমনটাই জানিয়ে মোদি সরকারকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। জানিয়ে দিল, শীর্ষ আদালতের কলেজিয়ামের তরফে যাঁদের নাম সুপারিশ করা হচ্ছে তাঁদের নিয়োগের ক্ষেত্রেও গড়িমসি করছে কেন্দ্র। যা একেবারেই মেনে নেওয়া যায় না। শীর্ষ আদালতের রোষে পড়েছেন আইন মন্ত্রকের সচিব ও অতিরিক্ত সচিব।

সুপ্রিম কোর্টের বিচারপতি এসকে কউল ও এএস ওকার বেঞ্চ জানিয়েছে, এইভাবে নামগুলিকে ঝুলিয়ে রাখাটা মানা যায় না। প্রসঙ্গত, বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্তকে শীর্ষ আদালতের বিচারপতি পদে নিয়োগ করেছে বিচারপতিদের কলেজিয়াম। কিন্তু প্রায় ৫ সপ্তাহ পরেও কেন্দ্রের তরফে তাঁকে নিয়োগের নোটিশ জারি করা হয়নি। কেবল তিনিই নন, একই ভাবে আটকে রয়েছে আরও কয়েকজন বিচারপতির নিয়োগও। যার জেরে কেন্দ্রের উপরে রুষ্ট সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টকে বলতে শোনা যায়, উপযুক্ত আইনজীবীরা বেঞ্চে না থাকলে আইন ও ন্যায়বিচারের শাসন ক্ষতিগ্রস্ত হয়। এদিন শীর্ষ আদালত কেন্দ্রীয় আইন মন্ত্রকের ন্যায় সচিব ও অতিরিক্ত সচিবের উদ্দেশে নোটিশ জারি করেছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, গত ২০ এপ্রিল সুপ্রিম কোর্ট নিয়োগের সময়সীমা বেঁধে দেওয়ার পরও তা ‘ইচ্ছাকৃত ভাবেই অমান্য’ করেছেন তাঁরা।

প্রসঙ্গত, গত বছরের এপ্রিলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, কলেজিয়ামের সুপারিশ পাওয়ার তিন থেকে চার সপ্তাহের মধ্যেই বিচারপতিদের নিয়োগ করতে হবে শীর্ষ আদালতে। সেই নিয়ম মানা হচ্ছে না বলেই এদিন জানিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের নিয়োগের দায়িত্ব কলেজিয়াম। কিন্তু তাদের সুপারিশ সত্ত্বেও আপত্তি জানাতে পারে কেন্দ্র। আর সেই প্রসঙ্গে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ কলেজিয়ামের সুপারিশ সত্ত্বেও কেন কেন্দ্রের তরফে বিলম্ব, তা বোঝা যাচ্ছে না।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00