Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিশু পর্নগ্রাফি নিয়ে মাদ্রাজ হাইকোর্টের রায়ে বিস্মিত সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : শিশু পর্নগ্রাফি নিয়ে মাদ্রাজ হাইকোর্টের রায় নিয়ে এবার বিস্ময় প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সম্প্রতি মাদ্রাজ হাইকোর্টের তরফে জানানো হয়েছে, শিশু পর্নগ্রাফি ডাউনলোড করা অপরাধ নয়। হাই কোর্টের এই রায় দেখে বিস্মিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্ত ও তামিলনাড়ু পুলিশকে নোটিশ পাঠিয়েছেন আদালত।

গত জানুয়ারি মাসে শিশু পর্নগ্রাফি ডাউনলোড করা নিয়ে মাদ্রাস হাইকোর্ট একটি রায় দেয়। ২৮ বছরের ছেলের মোবাইলে শিশু পর্নগ্রাফি সংক্রান্ত বিষয় ডাউনলোড করার নিয়ে মামলা দায়ের হয় আদালতে। পকসো ও আইটি আইনে মামলা দায়ের হয় ওই যুবকের বিরুদ্ধে। তবে মাদ্রাজ হাইকোর্টের তরফে জানানো হয়েছিল, পকসো ও আইটি আইনের আওতায় শিশু পর্নগ্রাফি ডাউনলোড করা কোনও অপরাধ নয়। তবে ওই ডাউনলোড করা ভিডিও যদি বিভিন্ন জায়গায় ছড়ানো হয়, তাহলে সেটি অপরাধ হিসাবে বিবেচিত হবে।

গত অক্টোবর কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে যদি শিশু পর্নগ্রাফি নিয়ে ভিডিও আপলোড করা হয়, তাহলে তা বন্ধ করে দেওয়া হবে। কেন্দ্রের এই নোটিশ জারি করা সত্বেও মাদ্রাজ হাই কোর্টের এই পর্যবেক্ষণে বিস্মিত শীর্ষ আদালত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00