Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে বিশেষ সুবিধা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়ার কারণে বিশেষ সুবিধা দেওয়ার হবে দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, যে সব অন্তিম বর্ষের পড়ুয়ারা কুচকাওয়াজে মহড়ার কাজে ব্যস্ত ছিলেন, তাঁরা পরীক্ষা দিতে পারবেন।

এবারে ৭৫তম সাধারণতন্ত্র দিবস পালিত হবে। এই সাধারণতন্ত্র দিবস উপলক্ষে কুচকাওয়াজে অংশ নিচ্ছেন ২২৭৪ জন এনসিসি ক্যাডেট। এই এনসিসি ক্যাডেটদের মধ্যে রয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, যেসব অন্তিম বর্ষের পড়ুয়া কুচকাওয়াজে অংশ নেওয়ার ফলে পরীক্ষা দিতে পারেননি, তাঁরা পরীক্ষা দিতে পারবেন। উল্লেখ্য, এই বছর ৯০৭ জন এনসিসি ক্যাডেট কুচকাওয়াজে অংশ নিতে চলেছেন।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগের ওএসডি অজয় আরোরা জানিয়েছেন, যে সব পড়ুয়া অলিম্পিকে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা জাতীয় স্তরে কোনও খেলায় অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকেও পরে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। এই প্রসঙ্গে তিনি জানান, ক্লাসরুম টিচিংয়ের বাইরেও যাতে পড়ুয়ারা খেলা বা অন্য কাজে উৎসাহী হতে পারে, সেজন্যই বিশ্ববিদ্যালয়ের তরফে এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00