Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লন্ডনে প্রয়াত বোফর্স মামলায় নাম জড়ানো শিল্পপতি এসপি হিন্দুজা

বুধবার লন্ডনে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮৭ বছর বয়সী শিল্পপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: না ফেরার দেশে বিশিষ্ট শিল্পপতি তথা হিন্দুজা গোষ্ঠীর চেয়ারম্যান শ্রীচাঁদ পরমানন্দ হিন্দুজা। বুধবার লন্ডনে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৮৭ বছর বয়সী শিল্পপতি। গত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন ছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী ও তিন সন্তান-সহ অসংখ্য অনুরাগী রেখে গিয়েছেন। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, প্রয়াত শিল্পপতির শেষকৃত্য লন্ডনেই সম্পন্ন হবে।

১৯৩৫ সালের ২৮ নভেম্বর অবিভক্ত ভারতের করাচিতে জন্মগ্রহণ করেন শ্রীচাঁদ পরামানন্দ হিন্দুজা। দেশভাগের পরেই বাবার সঙ্গে মুম্বইতে পাড়ি জমান। মুম্বইয়ের আর ডি ন্যাশনাল কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভের পরে পারিবারিক ব্যবসায় যোগ দেন। পরে তিন ভাই গোপীচাঁদ, প্রকাশ ও অশোককে সঙ্গে নিয়ে হিন্দুজা গোষ্ঠী তৈরি করে বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তোলেন। শিল্প ও বাণিজ্য মহলে হিন্দুজা ব্রাদার্স হিসেবে পরিচিত হয়ে ওঠেন তাঁরা। পরে ব্যবসায়িক কারণে ভারত ছেড়ে লন্ডনে এসে ঘাঁটি গাড়েন। ব্রিটিশ নাগরিকত্বও গ্রহণ করেন।

বহুল চর্চিত বোফর্স অস্ত্রচুক্তি মামলাতে শ্রীচাঁদ ও তাঁর তিন ভাইয়ের নাম জড়িয়েছিল। অভিযোগ ছিল, সুইডেনের অস্ত্র নির্মাণ সংস্থা এ বি বোফর্সের সঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অস্ত্রচুক্তিতে মধ্যস্থতা করে ৮১ মিলিয়ন সু্ইডিশ ক্রোনা দালালি নিয়েছিলেন চার হিন্দুজা ভাই। যদিও পরে আদালত থেকে চার ভাই বেকসুর খালাস পেয়েছিলেন। একাধিক শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি ইন্দাসইন্ড ব্যাঙ্কেরও প্রতিষ্ঠাতা ছিলেন এসপি হিন্দুজা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00