Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাহুল গান্ধির ‘ভারত জোড়ো’ যাত্রায় যোগ দিচ্ছেন কমল হাসান

গত সাতই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ‘ভারত জোড়ো’ যাত্রা।

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির (Rahul Gandhi) ‘ভারত জোড়ো’ যাত্রায় এবার যোগ দিচ্ছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান (Kamal Hasan)। রবিবার নিজেই এ কথা জানিয়েছেন মাক্কাল নিধি মাইয়ামের প্রধান। আগামী ২৪ ডিসেম্বর দিল্লিতে রাহুলের পদযাত্রায় যোগ দেবেন তিনি।

দেশজুড়ে চলা ঘৃণা ও বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে গত সাতই সেপ্টেম্বর তামিলনাডুর কন্যাকুমারী থেকে ‘ভারত জোড়ো’ যাত্রা শুরু করেছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। শেষ হবে কাশ্মীরে। ইতিমধ্যেই পদযাত্রার ১০০ দিন পূর্ণ হয়েছে। তামিলনাডু থেকে শুরু হওয়া যাত্রা কেরল, কর্নাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাত হয়ে বর্তমানে রাজস্থানে রয়েছে যাত্রা। সাধারণ মানুষের মধ্যে রাহুলের ভারত জোড়ো যাত্রা যথেষ্টই সাড়া ফেলে দিয়েছে। বিশিষ্ট অভিনেতা অমল পালেকর থেকে শুরু করে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটেকর সহ একাধিক বিশিষ্ট জন বিভিন্ন রাজ্যে ভারত জোড়ো যাত্রায় পা মিলিয়েছেন। আট থেকে আশি-সবাই প্রাক্তন কংগ্রেস সভাপতিকে এক ঝলক দেখতে রাস্তার পাশে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন।

রবিবার দলের পদাধিকারী ও নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। ওই বৈঠকে তিনি জানান, ‘ভারত জোড়ো যাত্রায় যোগ দেওয়ার জন্য রাহুল গান্ধি আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী ২৪ ডিসেম্বর রাজধানী দিল্লিতে পদযাত্রায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’ মাক্কাল নিধি মাইয়ামের মুখপাত্র মুরলী আপ্পাস সাংবাদিকদের জানিয়েছেন, শুধু কমল হাসানই নয় এমএনএমের নেতা-কর্মীরাও রাহুলের কর্মসূচিতে যোগ দিচ্ছেন।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00