Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাসপাতালে সনিয়া গান্ধি

ভর্তি দিল্লির শ্রী গঙ্গারাম হসপিটালে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হাসপাতালে ভর্তি কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধি (Sonia Gandhi)। রবিবার তাঁকে দিল্লির শ্রী গঙ্গারাম হাসাপাতালে ভর্তি করতে হয়। দলের তরফ থেকে বিবৃতি জারি করে এই খবর দেওয়া হয়েছে। সনিয়ার (Sonia Gandhi)চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড। হাসপাতাল সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সনিয়া গান্ধির অবস্থা আপাতত স্থিতিশীল। তাকে কিছুদিন পর্যবেক্ষণে রাখতে হবে। 

দলের তরফ থেকে অন্তর্বর্তী সভানেত্রীকে হাসপাতালে ভর্তির খবর দিতে প্রবীণ নেতা রণদীপে সুরজেওয়ালা বলেন,, ‘করোনা সংক্রান্ত সমস্যার জন্য আজ রবিবার সনিয়া গান্ধিকে (Sonia Gandhi) দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। সনিয়ার চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে মেডিক্যাল বোর্ড। আপাতত কিছুদিন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।’

সনিয়া গান্ধি (Sonia Gandhi)কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন। যদিও তার শরীরে করোনার উপসর্গ ছিল না। করোনার রিপোর্ট পজিটিভ আসায় তিনি নিভৃতবাসে যাওয়ার সিদ্ধান্ত নেন। দলের তরফ থেকে সনিয়ার করোনায় আক্রান্ত হওয়ার খবর দিতে গিয়ে বলা হয়, যারা তাঁর সংস্পর্শে এসেছেন, তারাও যেন করোনার পরীক্ষা করিয়ে নেন।  সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রবিবার দুপুরে আচমকাই শারীরির অস্বস্তি শুরু হয়। সে কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে অর্থ তছরূপের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরটের তাঁকে এবং রাহুল গান্ধিকে সমন পাঠায়। সনিয়া গান্ধির (Sonia Gandhi) হাজিরা দেওয়ার কথা ছিল ৮ জুন। 

আরও পড়ুন Covid-19 করোনা পজিটিভ সনিয়া, যেতে পারবেন না ইডির দফতরে

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00