Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লখিমপুর-কাণ্ড: বিস্ফোরক বয়ান সিটের

সুপ্রিম কোর্টে দাখিল স্ট্যাটাস রিপোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: লখিমপুর কাণ্ডে বেকায়দায় যোগী সরকার। ঘটনার তদন্তের দায়িত্বে সিট আশিস মিশ্রের জামিনের প্রবল বিরোধিতা করে। উত্তর প্রদেশ সরকারকে তারা মন্ত্রী-পুত্রের জামিন খারিজের আবেদন জানায়। সুপ্রিম কোর্টে লখিমপুর কাণ্ডের স্ট্যাটাস-রিপোর্ট দিতে গিয়ে সিট এই মন্তব্য করেছে। সিটের এই রিপোর্টে যোগী সরকারের অস্বস্তি যে আরও বাড়ল তা নিয়ে কোনও সন্দেহ নেই।

কী বলছে সিট? সুপ্রিম কোর্টে দাখিল করা স্ট্যাটাস রিপোর্টে তারা জানিয়েছে, ‘সিট কর্তা উত্তরপ্রদেশের অতিরিক্ত স্বরাষ্ট্রসচিবকে ফেব্রুয়ারির ১০ এবং ১৪ তারিখ নোট পাঠিয়েছিল। সেই নোটে বলা ছিল, আশিস মিশ্রের জামিন যেন অবিলম্বে খারিজ করে দেওয়া হয়। সে অত্যন্ত প্রভাবশালী। প্রত্যক্ষদর্শীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।’ মন্ত্রী-পুত্র তাদের হুমকিও দিতে পারে বলে সিট সেই নোটে উল্লেখ করে।

মর্মান্তিক ওই ঘটনার পর থেকে যোগী সরকার দাবি জানিয়ে আসছিল, সেদিন মন্ত্রী-পুত্র সেখানে ছিল না। কিন্তু সিট সুপ্রিম কোর্টে যে হলফনামা দাখিল করেছে, সেখানে সুষ্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, গাড়িতে ছিলেন মন্ত্রীপুত্র এবং গাড়ি তিনিই চালাচ্ছিলেন। শুধু তাই নয়, সিট আরও বলেছে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর কনভয় কোন পথে যাবে, সেটাও মন্ত্রী-পুত্র জানতেন।

মন্ত্রী-পুত্র জামিন পাওয়া রীতিমতো অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল সুপ্রিম কোর্টকে। সরকারি আইনজীবীকে কার্যত ভর্ৎসনা করে। প্রশ্ন করে, কোন যুক্তিতে আশিস মিশ্র জামিন পেয়েছে? সুপ্রিম কোর্টের প্রশ্নে জেরবার সরকারি আইনজীবী কোনও যুক্তে দেখাতে পারেননি। সিটের এই রিপোর্ট যে যোগী সরকারের অস্বস্তির কারণ হয়ে উঠবে তা বলাই বাহুল্য।

আরও পডুন লখিমপুর, উন্নাওয়ের ঘটনায় সিবিআই নয় কেন, প্রশ্ন কুণালের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00