Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কমনওয়েলথ গেমসে ভারতের পতাকাবাহক পিভি সিন্ধু

বিবৃতি জারি ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন্ন কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) ভারতের জাতীয় পতাকা বহন করবেন পিভি সিন্ধু (PV Sindhu) । জাতীয় পতাকা বহন করার কথা ছিল জ্যাভিল থ্রোয়ার নীরজ চোপরার। বিশ্ব অ্যাথলেটিক্স মিটে নীরজ (Neeraj Chopra) চোট পেয়েছিলেন। ওই অবস্থাতেই খেতাব জয় করেন নীরজ। চোট পুরোপুরি সারিয়ে উঠতে পারেনি। ফলে নীরজের ব্যাপারে সংশয় ছিলই। সেই আশঙ্কা সত্যি প্রমাণিত হল। ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) বুধবার বিকেলে বিবৃতি দিয়ে জানিয়েছে, আসন্ন কমনওয়েলথ গেমসে ভারতের জাতীয় পতকা বহন করার কথা ছিল নীরজের। নীরজ অসুস্থ হয়ে পড়ায় তেরঙ্গা বহন করার দায়িত্ব অর্পণ করা হয়েছে পিভি সিন্ধুকে।

কমনওয়েলথ গেমসের উদ্বোধন (opening ceremony )আগমী বৃহস্পতিবার। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন ১৬৪ জন (164 athletes) । অন্যদিকে কমনওয়েলথ গেমসে ভারতের ২১৫জন অ্যাথলিট অংশগ্রহণ করবে। যার কাঁধে জাতীয় পতাকা (National Flag) বহন করার দায়িত্ব তুলে দেওয়া হল, সেই পিভি সিন্ধু সম্প্রতি সিঙ্গাপুর ওপেন (singapore open 2022) চ্যাম্পিয়ন হন। পরাজিত করেন চিনের ওয়াং ঝিই কে। ম্যাচের ফলাফল ২১-৯, ১১-২১, ২১-১৫। ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে সাইনা নেহালের কাছে পরাজিত হয়েছিলেন পিভি।

বিগত এক বছর ধরে ফুল ফর্মে রয়েছেন এই অ্যাথলিট। ২০২০-য়ের টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন পিভি(PV Sindhu) । আসন্ন কমনওয়েলথ গেমসে সিন্ধুর ম্যাচ ৩ অগাস্ট। অন্যদিকে, নীরজ (Neeraj Chopra) জানিয়েছেন, ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন, ভারতের অ্যাথলেটিক ফেডারেশন, সাই এবং অন্যান্যদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিই চোট পুরোপুরি সেরে না যাওয়া পর্যন্ত আপাতত নিজেকে বিশ্রামে রাখাই বাঞ্ছনীয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00