Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অটোরিক্সা চালকের সঙ্গে তর্কে জড়িয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু শিবসেনা নেতার ছেলের

মিলিন্দ তাঁর পরিবারের সঙ্গে নবপুরের একটি রিসর্টে ছিলেন, সেখান থেকে ফেরার পথেই ঘটনাটি ঘটেছে। রিসোর্ট থেকে বের হওয়ার সময়, একজন রিক্সা চালকের সঙ্গে মিলিন্দের তার তর্কযুদ্ধ বাঁধতে থাকলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কি মর্মান্তিক! অটোরিকশা চালকের সঙ্গে তর্কাতর্কি করতে করতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মহারাষ্ট্রের থানে শিবসেনা (ইউবিটি) নেতার ৪৫ বছর বয়সী ছেলে। সূত্রের খবর, সম্প্রতি পালঘর জেলার ভাসাইতে একজন অটোরিকশা চালকের সঙ্গে তর্ক যুদ্ধের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন শিবসেনা নেতার ছেলে। তবে পরে পুলিশ ওই অজ্ঞাত পরিচয়ের অটো চালকটির বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

এই ঘটনার নেপথ্যে তাঁকে হত্যার কোনও পরিকল্পনা নাকি তা তদন্ত করছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মিলিন্দ মোরে, তিনি অবিভক্ত শিবসেনার প্রাক্তন থানে জেলা প্রধান, রঘুনাথ মোরের ছেলে। ঘটনাটি ঘটেছে, রবিবার সন্ধ্যায়। পুলিশের ডেপুটি কমিশনার জয়ন্ত বাজবেলে জানিয়েছেন, মিলিন্দ তাঁর পরিবারের সঙ্গে নবপুরের একটি রিসর্টে ছিলেন, সেখান থেকে ফেরার পথেই ঘটনাটি ঘটেছে। রিসোর্ট থেকে বের হওয়ার সময়, একজন রিক্সা চালকের সঙ্গে মিলিন্দের তর্কযুদ্ধ বাঁধে।

ঠিক তখনই মিলিন্দ বুকে হাত দিয়ে মাটিতে পড়ে যান এবং তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানান, প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন তিনি. মোরের আত্মীয়দের অভিযোগের ভিত্তিতে, একজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে 105 ধারায় (অপরাধী হত্যাকাণ্ডের পরিমাণ নয়) একটি মামলা দায়ের করা হয়েছে। মিলিন্দ মোরে শিবসেনার (ইউবিটি) থানে ইউনিটের উপপ্রধান, দলের কর্মীরা জানিয়েছেন।

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, উঠল দাবি

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

চার বছরের মেয়েকে গলা টিপে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

0:00