Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিভ্রান্তিকর বাজেট পেশ করেছেন নির্মলাঃ শশী থারুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২৪’র ভোটের আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ। কিন্তু দেখা গেল যত না তিনি বাজেট পেশ করলেন তার থেকে ঢের বেশি গপ্পো শোনালেন। এবার এই বাজেট নিয়ে সরব হলেন কংগ্রেস সাংসদ শশী থারুর । তিনি বলেন, ‘এটি অত্যন্ত একটি সংক্ষিপ্ততম বাজেট। এদিন বাজেটে নির্মলা সীতারামন  অস্পষ্ট ভাষায় পেশ করেছেন। যথারীতি এই বাজেট পেশে ছিল আত্মবিশ্বাসী ভাষণ, বাস্তবায়নের বিষয়ে খুব কম কংক্রিট। দেশীয় বিনিয়োগ যে উল্লেখযোগ্যভাবে কমেছে তা স্বীকার না করেই তিনি বিদেশি বিনিয়োগের কথা বলেছেন।‘

একথায় শশী থারুর বাজেট বক্তৃতাকে অত্যন্ত হতাশাজনক বলে অভিহিত করেছেন। এই বাজেটে অর্থনীতির সমস্যাগুলি সমাধান করতে পারবে না বলে দাবি করেছে কংগ্রেস সাংসদ। এদিনের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী আয়কর কাঠামোয় কোনও বদল না এলে কার্যত তিনি দেশের মানুষের ওপর আয়করের বোঝাই চাপিয়ে রাখলেন। বাড়তি ছাড়ের পথে হাঁটা দিলেন না।

বৃহস্পতিবার  সংসদের নিম্নকক্ষ লোকসভায় ২০২৪-২৫ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় নির্মলা অনেক গপ্পো বুনেছেন। যেমন, ‘আয়কর কাঠামোয় কোনও বদল আসছে না। কিছু কিছু ক্ষেত্রে ছাড় মার্চ মাস পর্যন্ত ছিল। সেগুলির সময়সীমা আরও বাড়িয়ে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত করা হচ্ছে। ৭ লাখ টাকা পর্যন্ত কোনও আয়কর দিতে হয় না। খুচরো বিক্রেতাদের আয়করের উর্ধ্বসীমা ২ কোটি থেকে ৩ কোটি টাকা করা হয়েছে। কর্পোরেট কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ২২ শতাংশ করা হয়েছে। প্রত্যক্ষ কর অনেক বেড়েছে। আয়কর জমা দেওয়ার পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২.৪ গুণ। বিদেশি বিনিয়োগ অনেক বেড়েছে।‘ এছাড়াও এদিনের বাজেটে  দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়গান গেয়েছেন নির্মলা সীতারামন। আর তা নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00