Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি, অনেকের চাপা পড়ার আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ভয়ঙ্কর ঘটনা উত্তর-পূর্ব দিল্লিতে। শনিবার সকালে একটি চারতলা ভবন ধসে পড়ে মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেকের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। দিল্লির ওয়েলকাম এলাকায় সকাল ৭টার দিকে এই ঘটনাটি ঘটে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধসের কারণ এখনও নিশ্চিত করা যায়নি।

এক ঊর্ধ্বতন পুলিশকর্তা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “সকাল ৭টায় আমরা ভবন ধসের খবর পেয়েছি। সাতটি দমকলের ইঞ্জিন সহ একাধিক দল কাজ করছে। আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।”

এই দুর্ঘটনার বিবিধ ফুটেজ এখন ভাইরাল। তাতে দেখা যাচ্ছে স্থানীয়রাও ধ্বংসাবশেষ সরাতে এবং চাপা পড়াদের উদ্ধার করতে সাহায্য করছেন। স্থানীয়দের মতে, ওই চার তলা বাড়িটিতে ১০ জনের একটি পরিবার বাস করত।

স্থানিয় এক বাসিন্দা সংবাদমাধ্যমকে বলেছেন, “সকাল ৭টার দিকে আমি আমার বাড়িতেই ছিলাম, হঠাৎ বিকট শব্দ শুনতে পেলাম। হুড়মুড়িয়ে ধুলো ছড়িয়ে পড়ছিল চারদিকে। যখন নীচে নেমে এসে, দেখি আমাদের প্রতিবেশীর বাড়ি ভেঙে পড়েছে। আমরা জানি না কতজন আটকা পড়েছে, তবে বাড়িটিতে যে ১০ জনের একটি পরিবার থাকতেন তা বলতে পারি। তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।”

ভবনটি ধসের সময় বেশ কয়েকজন স্থানীয় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রাতঃভ্রমণকারীরা প্রথম লোকজনকে উদ্ধারের চেষ্টা করে। দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গর্গ এক বিবৃতিতে বলেন, যে সিলামপুরের ইদগাহ রোডের কাছে জনতা কলোনির ৫ নম্বর গালিতে একটি বাড়ি ধসে পড়েছে।

প্রসঙ্গত, এপ্রিলের শুরুতে, দিল্লির মুস্তাফাবাদে একটি চারতলা ভবন ধসে কমপক্ষে চারজন নিহত হন। আহত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করা হয়। একজন পুলিশ কর্মকর্তা এটিকে “প্যানকেক ধস” হিসাবে বর্ণনা করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে বেঁচে থাকার সম্ভাবনা “ন্যূনতম”।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00