Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Omicron: ডিজিসিআইয়ের কাছে বিশেষ আর্জি সেরামের

কেরল, রাজস্থান, কর্ণাটক, ছত্তীশগড়ের মতো রাজ্য ইতিমধ্যেই আর্জি

Share:

নয়াদিল্লি, ২ ডিসেম্বর:  ওমিক্রন ভাইরাসের দাপট দেখে ডিজিসিআইয়ের কাছে বুস্টার ডোজ হিসেবে কোভিশিল্ডের অনুমোদন চাইল সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। কেরল, রাজস্থান, কর্ণাটক, ছত্তীশগড়ের মতো রাজ্য ইতিমধ্যেই কেন্দ্রের কাছে বুস্টার ডোজ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানিয়েছে। সেরামের তরফ থেকে জানানো হয়েছে, ওমিক্রন সংক্রণের কথা মাথায় রেখে বুস্টার ডোজ প্রয়োগের অনুমতি দেওয়া হোক। আর্জিতে বলা হয়েছে, যাদের ভ্যাকসিনের দুটি ডোজ সম্পূর্ণ হয়েছে তাদের বুস্টার ডোজ প্রয়োগের ছাড়পত্র দেওয়া হোক ।

জানা গিয়েছে, বিমানে বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের প্রথম দিনের পরীক্ষাতেই ৬ জনের কোভিড রিপোর্ট পজিটিভ। এই পরিস্থিতির মধ্যে ওমিক্রন আক্রান্ত নয়, এমন দেশগুলি থেকে আসা যাত্রীদের জন্যও কড়াকড়ি করেছে কেন্দ্র। বিভিন্ন দেশ থেকে আসা ১১টি আন্তর্জাতিক বিমানের ৩ হাজার ৪৭৬ জন যাত্রীকে পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ৬ জন করোনা পজিটিভ। এই পরিস্থিতিতে বুস্টার ডোজের প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছেই। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00