Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পতনের হাত থেকে রক্ষা, সামান্য চড়ল সেনসেক্স-নিফটি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের প্রথম দিনে অল্পের জন্য পতনের হাত থেকে রক্ষা পেল শেয়ারবাজার। দিনভর ঢিমেতালে লেনদেনের পরে বাজার বন্ধের সময়ে ১৪.৫৪ সূচক বেড়েছে সেনসেক্স। আর নিফটি বেড়েছে মাত্র .৩০ সূচক। এশিয়ান পেন্টস, বাজাজের মতো সংস্থা লাভের মুখ দেখেছে। শেয়ারবাজারের শ্লথগতি বিনিয়োগকারীদের খানিকটা হলেও দুঃশ্চিন্তায় রেখেছে।

টানা ১১ দিন অশ্বমেধের মতো ছুটে চলার পরে গত সপ্তাহে আচমকাই গোত্তা খেয়ে পড়েছিল শেয়ারবাজার। সপ্তাহের চার কর্মদিবসেই লোকসানের মুখ দেকতে হয়েছিল বিনিয়োগকারীদের। দেড় হাজারের বেশি সূচক খোয়ানোর ফলে কয়েক লক্ষ টাকা ক্ষতির মুখে পড়েছিলেন বিনিয়োগকারীরা। শুক্রবার বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়িয়েছিল ৬৬,০০৯.১৫ পয়েন্টে। আর নিফটি বন্ধ হয়েছিল ১৯,৬৭৪.২৫ সূচক নিয়ে। সোমবার সকালে আগের দিনের চেয়ে সামান্য বেশি পয়েন্ট নিয়ে লেনলেন শুরু করেছিল সেনসেক্স। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হুড়মুড়িয়ে নিচের দিকে নামতে থাকে। আর সেনসেক্সের নিম্নমুখী প্রবণতা দেখে আতঙ্কিত হয়ে পড়েন বিনিয়োগকারীরা। যদিও শেষের দিকে ফের ঊর্ধ্বমুখী হয়।এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৬ হাজার ২২৫ দশমিক ৬৩ পয়েন্ট। সর্বনিম্ন সূচক ছিল ৬৫,৭৬৪.০৩। দিনের শেষে ১৪.৫৪ পয়েন্ট বেড়ে ৬৬,০২৩.০৯ সূচকে বন্ধ হয় সেনসেক্স। আর আগের দিনের চেয়ে .৩০ সূচক বেড়ে ১৯,৬৭৪.৫৫ পয়েন্টে বন্ধ হয় নিফটি।

এদিন বাজারে জোর ধাক্কা খেয়েছে ডেল্টা করপোরেশনের শেয়ার। একদিনেই ১৫ শতাংশ হ্রাস পেয়েছে শেয়ারমূল্য। বার্জার পেন্টসের শেয়ারদরও ৮ শতাংশ কমেছে। তথ্য-প্রযুক্তি শিল্পের সঙ্গে জড়িত সংস্থাগুলির শেয়ারদর কমেছে ০.৫ শতাংশের মতো। বাজাজ ফিনান্স অবশ্য লাভের মুখ দেখেছে। সংস্থার শেয়ারদর বেড়েছে ৪ শতাংশের বেশি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00