Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রয়াত আরএসপি নেতা অবনী রায়, শোকপ্রকাশ মমতার

বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দীর্ঘ রোগভোগের পরে না ফেরার দেশে পাড়ি দিলেন প্রবীণ আরএসপি নেতা ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ অবনী রায়। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। এদিনই বিকেল পাঁচটা নাগাদ লোদি রোডের মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

অজাতশত্রু ও অকৃতদার নেতার মৃত্যুতে বাম শিবিরে শোকের ছায়া নেমে এসেছে। প্রবীণ বাম নেতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি বলেছেন, ‘বিশিষ্ট রাজনীতিবিদ অবনী রায়ের প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি। সমাজকল্যাণমূলক কাজকর্মে তাঁর বিশেষ অবদান রয়েছে। তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতে অপূরণীয় ক্ষতি হল। অবনীবাবুর আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

দেশ স্বাধীনের পরেই বামপন্থার প্রতি আকৃষ্ট হন প্রয়াত অবনী রায়। ১৯৫৯ সালে যুবক অবস্থাতেই আরএসপিতে যোগ দেন। দেশে বামপন্থী আন্দোলন গড়ার ক্ষেত্রে বিশেষ অবদান ছিল। রাজনীতির কারণে বিয়েও করেননি। ১৯৭৮ সালে প্রথম ভোটের ময়দানে পা রেখেছিলেন। কলকাতা পুরসভার কাউন্সিলর হিসেবে জয়ী হয়েছিলেন। ১৯৯৮ সালে প্রথম রাজ্যসভায় সাংসদ হিসেবে নির্বাচিত হন। ২০১১ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদের দায়িত্ব পালন করেছিলেন। আরএসপি’র কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ছাড়াও বেশ কিছু সময় দলের সাধারণ সম্পাদকের দায়িত্বও সামলেছিলেন।

বাম রাজনীতিতে যুক্ত থাকলেও দলমত নির্বিশেষে সব রাজনৈতিক নেতা-নেত্রীর সঙ্গে অবনী রায়ের সুসম্পর্ক ছিল। রাজনীতি জগতে অজাতশত্রু হিসেবেই পরিচিত ছিলেন।  রাজ্যসভার সাংসদ পদ থেকে অবসর নেওয়ার পরে শারীরিক কারণে সক্রিয় রাজনীতি থেকেও সরে দাঁড়িয়েছিলেন। দিল্লিতে দলীয় সাংসদ এন কে প্রেমচন্দ্রনের বাড়িতেই জীবনের শেষ দিনগুলি কেটেছিল তাঁর।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00