Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৩৭০ ধারা নিয়ে দায়ের মামলার রায়দান স্থগিত রাখল শীর্ষ আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শীর্ষ আদালতে জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা বাতিলকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলার শুনানি শেষ হয়েছে। মঙ্গলবার শুনানি শেষে রায়দান স্থগিত রাখার কথা জানিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ।

গত ২০১৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পরেই নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় মোদি সরকার। ২০১৯ সালের পাঁচই অগস্ট জম্মু-কাশ্মীর থেকে বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করা হয়। কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয় লাদাখ এবং জম্মু-কাশ্মীরকে। ওই সিদ্ধান্তের প্রতিবাদে যাতে কোনও আন্দোলন গড়ে না ওঠে তার জন্য রাজ্যের বিজেপি বিরোধী দলের শীর্ষ নেতা-নেত্রীদের গৃহবন্দি করে রাখা হয়।

কেন্দ্রের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে একাধিক মামলা দায়ের করা হয়। কিন্তু দীর্ঘদিন ওই মামলার শুনানি হয়নি। শেষ পর্যন্ত দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাশ্মীর সফরের সময়ে ৩৭০ ধারা বাতিলকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের মামলার দ্রুত শুনানির আর্জি জানান পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। মামলার শুনানির জন্য শীর্ষ আদালতের পাঁচ বরিষ্ঠ বিচারপতিকে নিয়ে সাংবিধানিক বেঞ্চ গঠন করা হয়। ওই সাংবিধানিক বেঞ্চে ছিলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিষেণ কাউল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সূর্যকান্ত। শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চে ১৬দিন ধরে শুনানি শুরু হয়। কপিল সিবল-সহ দেশের একাধিক শীর্ষ আইনজীবী আবেদনকারীদের পক্ষে সওয়াল করেন। কেন্দ্রের পক্ষে ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00