Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাবার সঙ্গে শত্রুতার বদলা নিতে ৩ মাসের নিষ্পাপ শিশুকে পিটিয়ে খুন করল নরপিশাচ

তিনি তাঁর স্ত্রী এবং সন্তানের সঙ্গে স্টেশন চত্বরে অবস্থিত একটি মন্দিরের পিছনে ঘুমোচ্ছিলেন, আর তাঁদের ঘুমিয়ে থাকার সুযোগেই কেউ তার তিন মাসের ছেলে শিব পান্ডেকে অপহরণ করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবার সঙ্গে ঝামেলা হওয়ার কারণে তাঁরই ৩ মাসের নিষ্পাপ শিশুকে পিটিয়ে হত্যা করলেন এক ব্যক্তি। নিহত শিশুটির বাবার সঙ্গে ২০ দিন আগে ঝামেলা হওয়ার কারণে তার প্রতিশোধ তুলতে নিষ্পাপ শিশুটিকে হত্যা করেছে অভিযুক্ত ব্যক্তি। ঘটনাটি ছড়িয়ে পড়ার পরেই মধ্যপ্রদেশের সাতনা জেলার একটি গ্রামে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে, সাতনা জিআরপি ফাঁড়ি পুলিশ স্টেশন এলাকায়। পুলিশ জানিয়েছে, শিশুটির পিতা ওই ব্যক্তিকে মারধরের কারণে সে তাঁর নিষ্পাপ শিশুকে হত্যা করেছে। ২০ দিন আগে শিশুটির বাবার কাছে মার খাওয়ার প্রতিশোধ নিয়ে এমন কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত। প্রথমে তিনি তিন মাসের শিশুটিকে ঘুমন্ত অবস্থায় অপহরণ করেছিল এবং পরে তাকে মাটিতে ফেলে পিটিয়ে হত্যা করে।

গত ৮ নভেম্বর নিষ্পাপ শিশুটির দেহ পাওয়া গিয়েছে। শিশুটিকে পাওয়া যাচ্ছিল না বেশ কয়েকদিন ধরেই, এরপরেই গত ৭ নভেম্বর অভিযোগকারী প্রিন্স পান্ডে জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে বলেন, তিনি তাঁর স্ত্রী এবং সন্তানের সঙ্গে স্টেশন চত্বরে অবস্থিত একটি মন্দিরের পিছনে ঘুমোচ্ছিলেন, আর তাঁদের ঘুমিয়ে থাকার সুযোগেই কেউ তার তিন মাসের ছেলে শিব পান্ডেকে অপহরণ করে। এরপর পুলিশ একটি অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে বিএনএসের ১৩৭(2) ধারায় মামলা দায়ের করে। এরপর পুলিশ শিশুটির খোঁজে তল্লাশি শুরু করে এবং গত ৮ নভেম্বর সকালে সাতনার পন্নীলাল চকে বস্তা দিয়ে ঢেকে পাথর দিয়ে পুঁতে রাখা শিশুর লাশ খুঁজে পায়, যা নিয়ে রীতিমতো এলাকায় শোরগোল পড়ে যায়। স্টেশন চত্বর থেকে নিখোঁজ হওয়া তিন মাস বয়সী নির্দোষ শিব হিসেবে তাঁকে চিহ্নিত করা হয়।

এরপর পুলিশ অভিযুক্তের খোঁজ শুরু করে এবং ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে খুঁজে বের করে। এরপর হত্যার কারণ উদঘাটন করে পুলিশ জানিয়েছে যে, অভিযুক্ত বীরেন্দ্র চৌধুরী, হনুমান নগর নয়া বস্তির বাসিন্দা। ২০ দিন আগে নির্দোষ শিশু শিবের বাবা প্রিন্সের সঙ্গে তাঁর বিরোধ হয় এবং তারই প্রতিশোধ নেওয়ার অভিপ্রায়ে ৬ নভেম্বর রাত ৩টার দিকে আসামি নিরীহ শিবকে ঘুমন্ত অবস্থায় বাবা-মায়ের কাছ থেকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে মাটিতে ফেলে নির্মমভাবে হত্যা করে। শুধু তাই নয়, পুলিশকে বিভ্রান্ত করার জন্য লাশ বস্তায় ঢেকে রাখে। এ বিষয়ে জিআরপি ফাঁড়ির ইনচার্জ রাজেশ রাজ জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অপরাধ স্বীকার করেছে। অভিযুক্তের নাম ছোটু যাদব এবং সে সাতনার হনুমান নগরের বাসিন্দা। কোনও বিরোধের জের ধরে নিষ্পাপ ছেলের বাবা তাকে মারধর করেছে। সেই ঘটনার প্রতিশোধ নিতে নিষ্পাপ শিশুটিকে হত্যা করেন অভিযুক্ত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00