Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Ratan Tata: অসুস্থ হয়ে ICU -তে ভর্তি ? গুজব বলে জানালেন খোদ রতন টাটা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শিল্পপতি তথা  Tata Group প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা গুরুত্বর অসুস্থ। এমনটাই ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সেই তথ্যকে গুজব বলে উড়িয়ে দিলেন শিল্পপতি। ইনস্টাগ্রামে ৮৬ বছর বয়সী রতন টাটা ইনস্টাগ্রামে পোস্ট করে জানান, ‘ বয়সজনিত অসুস্থতার কারণে মেডিক্যাল চেকআপ করাচ্ছি ।‘

পাশাপাশি তিনি আরও জানান, ‘ আমার স্বাস্থ্য সম্পর্কে প্রচারিত সাম্প্রতিক সমস্ত তথ্য হল গুজব। সবাইকে আশ্বস্ত করতে চাই যে এই ঘটনাটি ভিত্তিহীন। আমি ভালো আছি । অনুরোধ করছি  ভুল তথ্য ছড়ান থেকে বিরত থাকুন।  ‘ বলা বাহুল্য, একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়,  রতন টাটাকে মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে  ভর্তি করা হয়েছে। কারণ গতকাল রাত্রে হঠাৎ করেই তাঁর রক্তচাপ উল্লেখযোগ্যভাবে কমে যায়।  সেইজন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে। তবে সেই তথ্যকে গুজব বলে উড়িয়ে দিলেন খোদ রতন টাটা।

উল্লেখ্য, জামশেদজি টাটা হয়তো টাটা গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু রতন টাটা এই বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন। গোটা বিশ্বের  বহু কোম্পানির সঙ্গে চুক্তি করেছেন রতন টাটা। তবে ২০১৭ সালে Tata Group থেকে অবসর নেন। বর্তমানে নটরাজন চন্দ্রশেখরন সামলাচ্ছেন Tata Group-কে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00