Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশি শিল্পীর প্রদর্শনী স্থগিতের জন্য কেন্দ্রকে তোপ অধীরের

সমস্ত অতিথিদের আমন্ত্রণ জানানো হয়ে গিয়েছিল, একগুচ্ছ পরিকল্পনা ছিল কিন্তু কোনও কারণ না দেখিয়েই কেন্দ্রীয় সরকার বন্ধ করল প্রদর্শনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-বাংলাদেশ মৈত্রীর ৫০ বছর পূর্তিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দিল্লিতে। বাংলাদেশের বিখ্যাত শিল্পী রোকেয়া সুলতানার চিত্রকলা প্রদর্শনী হওয়ার কথা ছিল দিল্লির ললিতকলা অ্যাকাডেমিতে। প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছিল কারণ আগামী রবিবার সেই প্রদর্শনীর অনুষ্ঠিত হওয়ার কথা। আচমকাই সেই প্রদর্শনী বিনা কারণেই বন্ধের পথে হাঁটল মোদি সরকার। সমস্ত অতিথিদের আমন্ত্রণ জানানো হয়ে গিয়েছিল, একগুচ্ছ পরিকল্পনা ছিল কিন্তু কোনও কারণ না দেখিয়েই কেন্দ্রীয় সরকার আপাতত স্থগিত করল প্রদর্শনী।

এই ঘটনার জন্য কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি কেন্দ্রকে আক্রমণ করে বলেছেন, ‘বাংলাদেশি শিল্পী রোকেয়া সুলতানার একক প্রদর্শনী কোনও কারণ না দেখিয়েই স্থগিত করা হয়েছে। বেঙ্গল ফাউন্ডেশন এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশনস-এর যৌথ উদ্যোগে প্রদর্শনীটি হওয়ার কথা ছিল।’ ভারত-বাংলাদেশের ৫০ বছরের পূর্তিতে ঢাকাতে আগেই হয়েছে শিল্পীর চিত্রকলা প্রদর্শনী। যার আরও একটি প্রদর্শনী চলতি মাসের রবিবার থেকে দিল্লিতে শুরু হওয়ার কথা থাকলেও অনুমতি শেষ মুহূর্তে স্থগিত করেছে কেন্দ্র।

কিন্তু এই বিষয়ে প্রকৃত কারণ দেখায়নি কেন্দ্রীয় সরকার। ঘটনা প্রসঙ্গে প্রদর্শনীর অন্যতম আয়োজক সংস্থা বেঙ্গল ফাউন্ডেশনের মহানির্দেশক লুভা নাহিদ চৌধুরী বলেছেন, ‘আমাদের বলা হয়েছে, রোকেয়ার প্রদর্শনীর জন্য নতুন তারিখ জানানো হবে। আমরা তারই প্রতীক্ষায় রয়েছি।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00