Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Breaking ফের জেলে লালুপ্রসাদ

রায় ঘোষণা বিশেষ সিবিআই আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ফের আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে ফের পাঁচ বছরের কারাবাসের সাজা দিল বিশেষ সিবিআই আদালত। ডোরান্ডা কোষাগার থেকে অবৈধভাবে তাঁর বিরুদ্ধে ১৩৯.৩৫ কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে।

সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই মামলায় তদন্ত শেষ করে আরজেডি সুপ্রিমোর বিরুদ্ধে চার্জশিট ফাইল করে। পশুখাদ্য কেলেঙ্কারির আরও চারটি মামলায় লালু প্রসাদকে বিশেষ সিবিআই আদালত কারাবাসের সাজা দিয়েছিল। চারটি মামলায় অভিযুক্ত লালুপ্রসাদ জামিনের জন্য আবেদন জানালে বিশেষ সিবিআই আদালত তাঁর জামিন মঞ্জুর করে। মঙ্গলবার সেই জামিনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগেই আরজেডি সুপ্রিমোকে ডোরান্ডা কোষাগারে অর্থ তছরূপের অভিযোগে বিশেষ সিবিআই আদালত তাঁকে পাঁচ বছরের কারাবাসের সাজা দিল।

পাঁচ রাজ্যের নির্বাচনের মধ্যে এই সাজা ঘোষণা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহলের একাংশ। ইতোমধ্যে ডোরান্ডা কোষাগার মামলায় ২৪জনকে বেকসুর খালাস করে দেয় বিশেষ সিবিআই আদালত। বাকি ৪৬জনকে তিন বছরের সশ্রম কারাবাসের সাজা দেয়। বাকি ছিলেন লালুপ্রসাদ যাদব। সোমবার বিশেষ সিবিআই আদালত আরজেডি সুপ্রিমোকে পাঁচ বছরের কারাবাসের সাজা দিল। সিবিআইয়ের দাখিল করা চার্জশিটে নাম রয়েছে প্রাক্তন সাংসদ জগদীশ শর্মা, পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রাক্তন চেয়ারম্যান ধ্রুব ভগৎ, পশুপালন বিভাগের সচিব বেক জুলিয়াস, সংস্থার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ড. কে এম প্রসাদের নাম রয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00