Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Omicron আতঙ্কে রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই

বুধবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বৈঠকে বসে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ওমিক্রন আতঙ্কের জেরে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট এবং রিভার্স রেপো রেট একই রাখার সিদ্ধান্ত নিল।

বুধবার আরবিআইআইয়ের গভর্নর শক্তিকান্ত দাসের পৌরহিত্যে শীর্ষ ব্যাঙ্কের আর্থিক বিষয়ক নীতি নির্ধারক কমিটি বৈঠকে বসে। সেই বৈঠকে রেপো  রেট এবং রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে রেপো রেটের হার ৪ শতাংশ। এবং রিভার্স রেপোরেট ৩.৩৫ শতাংশ।  দুটি রেট একই রাখছে ভারতের এই শীর্ষ ব্যাঙ্ক। 

রেপো রেট এবং রিভার্স  রেট এক রাখার পাশাপাশি চলতি অর্থবর্ষে (২০২১-২১) আর্থিক বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে সাড়ে ন শতাংশ। ভারতের শীর্ষ ব্যাঙ্ক একই রাখল মার্জিন্যাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি ( MSF)। বর্তমানে মার্জিন্য়াল স্ট্যান্ডিং ফ্যাসিলিটির হার ৪.২৫ শতাংশ। 

বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাশ বলেন, ওমিক্রন এবং দেশের অর্থবাজারের পরিস্থিতির কথা মাথায় রেখে রেপো রেট এবং রিভার্স রেপোরেট একই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি অর্থবর্ষে মোট অভ্যন্তরীণ উৎপাদনের লক্ষ্য়মাত্রা একই থাকছে। তবে তৃতীয় ত্রৈমাসিকে মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) লক্ষ্যমাত্রা এবং চতুর্থ ত্রৈমাসিকে মোট অভ্যন্তরীণ উৎপাদনের লক্ষ্যমাত্রার  পূর্বাভাসে  হেরফের ঘটেছে।

চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিক মোট অভ্যন্তরীণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ৬.৬৮ শতাংশ থেকে কমিয়ে ৬.৬৬ করা হল। এবং চতুর্থ ত্রৈমাসিকের ক্ষেত্রে মোট অভ্য়ন্তরীন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল ৬.১ শতাংশ। সেটা কমিয়ে ৬ শতাংশ রাখা হল। তবে পরবর্তী অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপির লক্ষ্যমাত্রা ১৭.২ শতাংশ রাখা হয়েছে। এবং দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপির লক্ষ্যমাত্রা ৭.৮ শতাংশ রাখা হয়েছে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00