Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রেমে পড়েছেন রতন টাটা?

Share:

নিজস্ব প্রতিনিধি: এতদিন আমরা বিজনেস টাইকুন রতন টাটাকে চিনেছি। এবারে এক অন্য রূপে ধরা দিলেন তিনি। প্র্যাকটিক্যাল মানুষেরাও কখনও, কখনও যে আবেগপ্রবণ হয়ে উঠেন তা রতন টাটার কথা না শুনলে জানা যেত না। এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে শোনা গেল তাঁকে।

প্রেমের কথা শোনালেন রতন টাটা। টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান লস অ্যাঞ্জেলেসের একজন মহিলার প্রেমে পড়েছিলেন। সম্প্রতি মুম্বইয়ে একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের মুখে সেকথা জানালেন তিনি। তাঁদের সম্ভাব্য বিয়ে হয়ে যাওয়ার কথাও বলেন তিনি।

মিঃ টাটা বলেন, যদিও সেই প্রেম তাঁর জীবনে ক্ষণিকের অতিথি হয়ে এসেছিল। কিন্তু সেই স্মৃতি আজও তার মনে তাজা হয়ে রয়ে গিয়েছে। পরবর্তীকালে, তিনি অন্য সম্পর্কে জড়ালেও মনের মতো জীবনসঙ্গিনী হিসেবে কাউকে পাননি।
সালটা ১৯৬২ ভারত-চীন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই প্রেমের সম্পর্কের ইতি ঘটে।  তাঁর সঙ্গিনীকে ভারতে নিয়ে আসার অনুমতি দেননি তাঁর বাবা মা। মনে একটা আক্ষেপ রয়েই যায়। শিল্পপতি তাঁর ঠাকুরমার সঙ্গে নিজের মাতৃভূমিতে ফিরে আসেন। বিয়ের আশা চিরতরে ঘুচে যায়।

পরবর্তীকালে কাজের জন্য বিভিন্ন জায়গায় ঘুরেছেন তিনি। কিন্তু মনে একটা অনুশোচনা রয়েই গিয়েছে। জীবনটা আর মনের মতো করে ঢেলে সাজানো হল না আক্ষেপের সুর রতনের গলায়। ব্যক্তিগত জীবনের কথা শুনে ইতিমধ্যেই দুঃখপ্রকাশ করেছেন নেটিজেনরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00