Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডিপফেকের শিকার এবার রতন টাটা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে সরকারের শীর্ষ মহলের হুঁশিয়ারিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে ডিপফেক ভিডিয়ো ছড়ানো। এবার ডিপফেকের শিকার হলেন ‘বিজেপি ঘনিষ্ঠ’ শিল্পপতি রতন টাটা। প্রবীণ শিল্পপতির মুখ বসিয়ে একটি বিশেষ ক্ষেত্রে বিনিয়োগের কথা বলা হয়েছে। বুধবারই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিয়ো পোস্ট করে সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন টাটা গোষ্ঠীর কর্ণধার।

দেশে ‘ডিপফেক’ ভিডিয়োর সংখ্যা ক্রমশই বাড়ছে। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স  বা কৃত্রিম মেধা ব্যবহার করে পরিচিত ব্যক্তিত্বের মুখ বা কণ্ঠস্বর বদলে দেওয়ার পালা চলছে। ভিডিয়োটি যখন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে, দেখে বোঝার উপায় থাকে না তা আসল না নকল। রশ্মিকা মন্দনা থেকে শুরু করে আলিয়া ভট্ট, অমিতাভ বচ্চন, কাজল, প্রিয়াঙ্কা চোপড়ার মতো বলি তারকারা ওই ডিপফেকের শিকার হয়েছেন। এমনকি স্বয়ং নরেন্দ্র মোদিও রেহাই পাননি। অনলাইন প্ল্যাটফর্মগুলিতে গরবার সঙ্গে তাঁকে নাচতে দেখা গিয়েছে।

ডিপফেক নিয়ে বার বার উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি এআইয়ের স্রষ্টা চ্যাটজিপিটির কর্তাদের ডেকে সতর্কও করে দিয়েছিলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। বরং দিনের পর দিন তা বেড়ে চলেছে। ডিপফেকের শিকার হওয়ার তালিকায় সর্বশেষ সংযোজন টাটা গোষ্ঠীর এমিরেটাস চেয়ারম্যান রতন টাটা।

ইনস্টাগ্রামে সোনা আগরওয়াল নামে এক ব্যবহারকারী একটি ভিডিয়ো পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে টাটা গোষ্ঠীর এমিরেটাস চেয়ারম্যান বিশেষ এক বিনিয়োগের পক্ষে সওয়াল করছেন। এমনকি ওই বিনিয়োগের মাধ্যমে কয়েকজন বিনিয়োগকারী প্রচুর লাভ ঘরে তুলেছেন বলেও ভিডোয়োটিতে দেখানো হয়েছে। রতন টাটা জানিয়েছেন, ‘ভিডিয়োটি ভুয়ো।  তাঁর মুখ বসিয়ে ভিডিয়োটি তৈরি করা হয়েছে। বিশ্বাসযোগ্যতা বৃদ্ধির জন্যই তাঁকে ‘ব্যবহার’ করে এই প্রতারণা চালানো হয়েছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00