Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আদালতের অনুমতি না নিয়ে রাম রহিমকে প্যারোলে মুক্তি নয়, নির্দেশ পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: ধর্ষক বাবাজি গুরমিত রাহ রহিমকে বার বার প্যারোলে মুক্তি দেওয়ায় হরিয়ানা হাইকোর্টে মুখ পুড়ল মনোহর লাল খট্টার সরকারের। বৃহস্পতিবার পঞ্জাব- হরিয়ানা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, ভবিষ্যতে উচ্চ আদালতের অনুমতি ছাড়া যেন ধর্ষক বাবাজিকে জামাই আদরে মুক্তি না দেওয়া হয়। শুধু তাই নয়, আগামী ১০ মার্চের মধ্যে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণের জন্যও ধর্ষক বাবাজিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে বিজেপি শাসিত রাজ্য সরকারের কাছে রাম রহিমের মতো আর কোন-কোন আসামি প্যারোলে বার বার মুক্তি পেয়েছে, সেই তথ্যও জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।  

নিজের আশ্রমে একাধিক তরুণীকে খুন, ধর্ষণ-সহ সহ নানা অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগে বিদ্ধ ডেরা সচ্চা সৌদা রাম রহিম। ২০১৭ সালের অগস্ট মাসে পঞ্চকুল্লার বিশেষ সিবিআই আদালতের বিচারক ধর্ষক বাবাজিকে ওই সাজা শুনিয়েছিলেন। সাজাপ্রাপ্ত হয়ে হরিয়ানার সুনারিয়া জেলে ঠাঁই হয়েছে রাম রহিমের। কিন্তু বিজেপি ঘনিষ্ঠ হওয়ার দৌলতে কয়েক মাস অন্তর জেল থেকে বেরিয়ে বাইরের হাওয়া খাচ্ছেন ধর্ষক ও খুনি বাবাজি। প্রথমবার অসুস্থ মাকে দেখতে যাওয়ার জন্য  ২০২০ সালের ২৪ অক্টোবর একদিনের জন্য মুক্তি পেয়েছিলেন ডেরা সচ্চা সৌদা প্রধান। দ্বিতীয়বার মুক্তি পান ২০২১ সালের ২১ মে। সেবারও মাকে দেখতে যাওয়ার অছিলায় ছুটি পেয়েছিলেন। ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি তৃতীয় বারের জন্য প্যারোলে মুক্তি পান রাম রহিম। ৩১ দিনের ছুটি মঞ্জুর হয়েছিল। ২০২২ সালের জুন মাসে তাকে ১ মাসের জন্য প্যারোলে মুক্তি দেয় হরিয়ানা সরকার। ওই বছরই অক্টোবর মাসে রাম রহিমকে ৪০ দিনের জন্য প্যারোলে মুক্তি দেয় রাজ্য সরকার।

গত বছরের জানুয়ারি মাসে ফের ৪০ দিনের জন্য মুক্তি পান ধর্ষক বাবাজি। গত জুলাই মাসের ২০ তারিখে টানা এক মাসের জন্য ছুটি মঞ্জুর করা হয়েছিল। অর্থা‍ৎ গত বছর ৩৬৫ দিনের মধ্যে বিজেপি সরকারের বিশেষ সৌজন্যে ৯১ দিনই জেলের বাইরে আয়েশি জীবন কাটিয়েছেন কুখ্যাত ধর্ষক। সর্বশেষ গত ১৯ জানুয়ারি ৫০ দিনের প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল সাচ্চা ডেরা সৌদার প্রধানকে। প্রতি বারই ধর্ষক রাম রহিমকে প্যারোলে মুক্তি দেওয়ার পিছনে মৌলিক অধিকারের কথা উল্লেখ করেছেন হরিয়ানার বিজেপি মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00