Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২২শে জানুয়ারি ছুটি ঘোষণা হিমাচল প্রদেশ-জম্মু কাশ্মীরের প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরেই প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। দেশ জুড়ে শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি। অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানকে সামনে রেখে সোমবার হিমাচল প্রদেশ সরকার সরকারি ছুটি ঘোষণা করেছে। রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সরকারী অফিসগুলি বন্ধ থাকবে বলে জানিয়েছে হিমাচল প্রদেশের প্রশাসন।

উল্লেখ্য, তিনটি রাজ্যের মধ্যে এটিই প্রথম কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য যা রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে ছুটি ঘোষণা করেছে। তবে মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, অধীর রঞ্জন চৌধুরী এবং দলের প্রবীণ নেতা মনমোহন সিং রাম মন্দিরের অনুষ্ঠানের দিন উপস্থিত থাকবেন না ।

অন্যদিকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য ২২ শে জানুয়ারি সোমবার অর্ধদিবস অফিস বন্ধ রাখার ঘোষণা করেছে জম্মু ও কাশ্মীরের প্রশাসন। প্রশাসনের জারি করা এক সরকারি আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, সোমবার দুপুর আড়াইটা পর্যন্ত অর্ধদিবস সরকারি ছুটি থাকবে।

প্রসঙ্গত, এই অনুষ্ঠান উপলক্ষে বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সমস্ত স্কুল এবং অফিসে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা রাম মন্দির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই সেখানে এসে উপস্থিত হয়েছেন হাজার হাজার ভক্ত। আলোক সজ্জায় সেজে উঠেছে গোটা অযোধ্যা শহর।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00