Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘রামমন্দিরের উদ্বোধনে থাকবেন না রাম’, স্বপ্নাদেশে জেনেছেন লালুপুত্র তেজপ্রতাপ

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হচ্ছে অসমাপ্ত রামমন্দিরের। এমনকি তড়িঘড়ি প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে রামলালার। ওই তড়িঘড়ি উদ্বোধন নিয়ে যখন বিতর্ক তুঙ্গে তখনই বিস্ফোরক দাবি করেছেন লালুপ্রসাদ যাদবের জেষ্ঠ্যপুত্র তেজপ্রতাপ যাদব। তাঁর দাবি, ‘ভগবান রামচন্দ্র তাঁকে স্বপ্নে দেখা দিয়ে জানিয়েছেন, ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হলেও তাঁর আবির্ভূত হওয়ার সম্ভাবনা নেই। কেননা, তাঁকে নিয়ে যে দ্বিচারিতা চলছে তাতে সামিল হতে চান না ভগবান রামচন্দ্র।’

ধর্মীয় রীতিনীতি লঙ্ঘন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করায় ইতিমধ্যেই রামমন্দিরের উদ্বোধনে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন দেশের চার পীঠের শঙ্করাচার্য। ফলে খানিকটা হলেও অস্বস্তিতে পড়েছে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের পদাধিকারী এবং কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা। হিন্দু ধর্মের চার শীর্ষ তীর্থ ক্ষেত্রের শঙ্কারাচার্যের বয়কটের সিদ্ধান্ত নিয়ে ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন বিশ্ব হিন্দু পরিষদ নেতৃত্ব।

তার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের পুত্রের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োতে তেজপ্রতাপকে বলতে শোনা যাচ্ছে, ‘যখনই দেশে নির্বাচন আসে তখনই ভগবান রামজিকে নিয়ে লড়াই শুরু হয়। সামনের সারিতে চলে আসেন ভগবান রাম। নির্বাচন শেষ হয়ে গেলে কাউকে আর রামকে নিয়ে কথা বলতে শোনা যায় না। কোথায় রামজি চলে যান, কেউ জানেনও না। ২২ জানুয়ারি কী রামজি অযোধ্যায় আসবেন? চার শঙ্করাচার্য এবং আমাকে স্বপ্নে দেখা দিয়ে রামজি জানিয়েছেন, তিনি রাজনীতির লড়াই আর দ্বিচারিতার মধ্যে থাকতে চান না। তাই অযোধ্যায় ওই দিন তাঁর উপস্থিতির কোনও সম্ভাবনা নেই।’ তেজপ্রতাপের ওই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। যদিও ‘এই মুহুর্তে’ অনলাইন ওই ভিডিয়োর সত্যতা যাচাই করতে পারেনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00