Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কার নির্দেশে ফোনে আড়ি, মোদিকে প্রশ্ন রাহুলের

সংসদের শীতকালীন অধিবেশনে সরব হওয়ার আগামবার্তা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:   পেগাসাস মামলায় ফের প্রধানমন্ত্রী মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন রাহুল গান্ধি। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে, বুধবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে সরকারের এই দুই হেভিওয়েট নেতাকে টার্গেট করে বলেন, কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর থেকে আমরা সরকারের কাছে মাত্র তিনটে প্রশ্ন করেছিলাম- ‘পেগাসাসকে কে,  কারা এবং কোন সংস্থা  আড়ি পাতার অনুমতি দিল?  দ্বিতীয় প্রশ্ন ছিল, কাদের কাদের ফোনে কান পাতা হয়েছিল? তৃতীয় প্রশ্ন ছিল, আড়ি পেতে পাওয়া তথ্য ভিন দেশ পেয়েছে কি না। সরকার এই তিন প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি। ফোনে আড়ি পাতা গণতন্ত্রকে ধ্বংসের সামিল।‘ সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে রাহুল বলেন, অভিযোগ যে গুরুতর সেটা সর্বোচ্চ আদালতের রায়ে স্পষ্ট হয়ে যাচ্ছে।

এই ইস্যুতে দল শীতকালীন অধিবেশনে সরকারকে চেপে ধরবে বলেও হুঙ্কার দিলেন। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, ‘সংসদের গত অধিবেশনেও এই ইস্যুতে আমরা আলোচনার দাবি তুলেছিলাম। সরকার সাড়া দেয়নি।সংসদের আসন্ন অধিবেশনেও আমরা এই ইস্যুতে আলোচনার দাবি তুলব।’

উল্লেখ করা যেতে পারে, বুধবার সর্বোচ্চ আদালত মেগাসাস মামলার শুনানিতে সাফ জানিয়ে দিয়েছে, কেন্দ্রের এই গোয়েন্দাগিরি তাদের না পসন্দ। অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি আর রবীন্দ্রন, অলোক জোশী এবং সন্দীপ ওবেরয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00