Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মানহানি মামলায় আদালতের দ্বারস্থ হতে চলেছেন রাহুল

সোমবার আদালতের দ্বারস্থ হতে পারেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মানহানি মামলায় নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে গুজরাতের সুরাটের সেশন কোর্টে মামলা দায়ের করতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। সূত্রের খবর সোমবার আদালতের দ্বারস্থ হতে পারেন তিনি।

উল্লেখ্য ২০১৯ সালে ‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে ওই বছর দায়ের হওয়া মানহানি মামলায় গুজরাতের সুরাটের এক আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করেছে। সেই মামলায় রাহুলকে দু বছরের সাজা শোনান বিচারক। যদিও ওই দিন জামিনও পেয়ে যান কংগ্রেস সাংসদ। আদালতের সেই সাজা ঘোষণার পর লোকসভার স্পিকার কংগ্রেস নেতার সাংসদ পদ খারিজ করেন। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিজেপির চাপের কাছে নতি স্বীকার করেই লোকসভার অধ্যক্ষ রাহুলের সাংসদপদ খারিজ করে দিয়েছেন।

২০১৯ সালে গুজরাতের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি (BJP) বিধায়ক পূর্ণেশ মোদি (Purnesh Modi) কংগ্রেস সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ, ‘কীভাবে সব চোরের পদবি মোদি হয়?’ নীরব মোদি, ললিত মোদির সঙ্গে একসারিতে নরেন্দ্র মোদিকে রেখে এই মন্তব্য করেছিলেন রাহুল গান্ধি। লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে এক র‍্যালিতে অংশ নিয়ে রাহুল গান্ধি এই মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। সেই মামলায় আদালত রাহুলের সাজা ঘোষণা করে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00