Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সংসদে নিরাপত্তা লঙ্ঘনের জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করলেন রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সংসদে নিরাপত্তা লঙ্ঘনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সংসদের নিরাপত্তা লঙ্ঘনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতির কারণে বেকারত্বকে দায়ী করেছেন। তিনি বলেন,’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতির কারণে দেশের নাগরিকরা কর্মসংস্থান পাচ্ছেন না। বেকারত্বের কারণেই নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে।‘ শনিবার এক কনফারেন্সে এমনটাই দাবি করেন রাহুল গান্ধী। পাশাপাশি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ইস্যুতে মোদী সরকারের নীতিকে তুলোধোনা করেছেন তিনি।

সংসদে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন,’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুধু মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। এই ঘটনা নিয়ে সংসদে কেন তিনি কোন মন্তব্য করলেন না ।‘প্রসঙ্গত,  ১৩ ডিসেম্বর  লোকসভায় নিরাপত্তা লঙ্ঘন নিয়ে সংসদের উভয় কক্ষে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। বিরোধীরা উভয়কক্ষে লোকসভার নিরাপত্তা নিয়ে  স্লোগান দেয় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন। শুধু তাই নয় শাহের পদত্যাগও দাবি করা হয়।

বুধবার লোকসভায় অধিবেশন চলাকালীন সময় ২ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে পড়ে। তাঁরা অধিবেশন চলাকালীন সময় লোকসভার গ্যালালি থেকে ঝাঁপ মারে। শুধু তাই নয় তাঁরা সংসদের মধ্যে হলুদ ধোঁয়া ছড়াতে থাকে। এই ঘটনায় সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। ইতিমধ্যেই এই ঘটনায় এখনও পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00