Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মধ্যপ্রদেশে ঢুকলেই বাবার পরিণতি! রাহুলকে হুমকি চিঠি

‘ভারত জোড়ো’ যাত্রা নিয়ে মধ্যপ্রদেশে ঢুকলেই বোমা মেরে খুন করা হবে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে এমনই হুমকি চিঠির দেখা মিলল ইন্দোরে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মধ্যপ্রদেশ : ‘ভারত জোড়ো’ যাত্রা নিয়ে মধ্যপ্রদেশে ঢুকলেই বোমা মেরে খুন করা হবে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে এমনই হুমকি চিঠির দেখা মিলল ইন্দোরে। তবে চিঠি প্রেরকের পরিচয় জানা যায়নি। পুলিশ তাঁর খোঁজ করছে।

কেরল থেকে ‘ভারত জোড়ো’ যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। দক্ষিণের রাজ্যগুলি ঘুরে তাঁর এই যাত্রা বর্তমানে মহারাষ্ট্রে। হিন্দি বলয়ের মধ্যে মধ্যপ্রদেশেই প্রথম ‘ভারত জোড়ো’ যাত্রার ঢোকার কথা। ২০ নভেম্বর মধ্যপ্রদেশে ঢুকবেন তিনি। তার আগেই শুক্রবার এই হুমকি চিঠি সামনে এল। জানা গিয়েছে, ইন্দোরের এক মিষ্টির দোকানের সামনে এই চিঠি টানিয়ে দেওয়া হয়। তবে চিঠির নীচে কারওর নাম ছিল না। যদিও পুলিশ বিষয়টিকে হাল্কা ভাবে নিচ্ছে না। ইন্দোর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, চিঠি প্রেরকের পরিচয় জানার চেষ্টা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৭ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ধরা পড়লে ধৃতের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইন প্রয়োগ হতে পারে।

পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, বৃহস্পতিবার মহারাষ্ট্রে সাভারকারের বিরুদ্ধে করা মন্তব্যের জন্যই রাহুলকে এই হুমকি চিঠি। সোনিয়া-পুত্র সাভারকারের সমালোচনা করে বলেন, ‘সাভারকার মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। কারণ, তিনি ব্রিটিশ সরকারকে চিঠি লিখে ক্ষমা চেয়ে জানিয়েছিলেন, তিনি ব্রিটিশদের ভৃত্য। রাহুলের এই মন্তব্যে বিতর্ক দেখা দিয়েছে। সাভারকারের নাতি কংগ্রেস সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। এছাড়া শিব সেনা শিন্ডে গোষ্ঠীর পক্ষ থেকেও রাহুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিজেপিও রাহুলের কড়া সমালোচনা করেছে।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00