Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আরজি কর কাণ্ডে মুখ খুললেন রাহুল, কী বললেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গোটা দেশ উত্তাল। সরব হয়েছে একাধিক রাজনৈতিক নেতৃত্ব। এই আবহে আরজি কর নিয়ে মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। বুধবার তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘নির্যাতিতাকে ন্যায়বিচার দেওয়ার পরিবর্তে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে।‘

শুধু তাই নয় রাহুল আরও জানান, ‘ এমন ঘটনা আমাদের ভাবতে বাধ্য করেছে যে, মেডিকেল কলেজের মতো জায়গায় যদি ডাক্তাররা নিরাপদ না থাকেন তা হলে অভিভাবকেরা কোন ভরসায় তাঁদের মেয়েকে পড়তে পাঠাবেন?’ পাশাপাশি কংগ্রেস নেতা প্রশ্ন তুলেছেন, ‘নির্ভয়া কাণ্ডের পর তৈরি হওয়া কঠোর আইনগুলিও কেন এই ধরনের অপরাধ রুখতে ব্যর্থ হল? হাথরস থেকে উন্নাও, কাঠুয়া থেকে কলকাতায় মহিলাদের সঙ্গে বেড়ে চলা ঘটনা নিয়ে  দৃঢ় পদক্ষেপ নিতে হবে। তা না হলে চিকিৎসক সমাজ এবং নারীদের মধ্যে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হবে।‘  

উল্লেখ্য, আরজি কর ঘটনা নিয়ে মঙ্গলবার সরব হয়েছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা। তিনি এই ঘটনাকে  “হৃদয়বিদারক” বলে বর্ণনা করেছেন। পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেস সরকারকে “দ্রুত ও কঠোর পদক্ষেপ” করার জন্য আবেদন জানান। কিন্তু প্রিয়াঙ্কা রাজ্যের পুলিশ প্রশাসনকে কটাক্ষ না করলেও বুধবার রাহুল তা নিয়ে সরব হয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00