Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দল খুললেন অমরিন্দর, ১১৭ আসনে লড়াইয়ের ডাক ক্যাপ্টেনের

পঞ্জাব থেকে কংগ্রেসকে মুক্ত করতে গোপনে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন। এবার নিজের দল ঘোষণা করে যুদ্ধে নেমে পড়লেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্জাব থেকে কংগ্রেসকে মুক্ত করতে গোপনে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন। এবার নিজের দল ঘোষণা করে যুদ্ধে নেমে পড়লেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। বুধবার জাতীয় নির্বাচন কমিশনের নিজের আলাদা দলের জন্য নাম ও প্রতীকের আবেদন জানিয়েছেন তিনি। আর সেখানেই বোমা ফাটালেন ক্যাপ্টেন। তিনি জানিয়েছেন, কংগ্রেসের বহু বর্ষীয়াণ নেতা তাঁর সঙ্গে যোগাযোগ করছেন। যার মধ্যে বর্তমান কিছু বিধায়ক রয়েছেন। আর আজ অমরিন্দর সিং ঘোষণা করেই দিয়েছেন, তিনি পঞ্জাব থেকে অকালি, আপ ও কংগ্রেসকে চিরতরে মুছে দেবেন। আর যেটা তিনি বললেন না সেটা হল, পঞ্জাবে বিজেপির শাসন প্রতিষ্ঠা করে কৃষক আন্দোলনের ভীত ভেঙে দেবেন।

পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, ‘আমার দলে রাজ্যের অনেক বড় বড় নেতা রয়েছেন। কিন্তু তাঁরা কারা তা আপাতত গোপনীয়। নতুন দলের নাম ঘোষণা করার পরই নেতাদের নাম জানা যাবে। পঞ্জাব বিধানসভার ১১৭টি আসনেই প্রার্থী দেবে। আমার লক্ষ্য কংগ্রেস, অকালি এবং আম আদমি পার্টিকে পঞ্জাব থেকে নির্মূল করা। আমার দল ইস্যু ভিত্তিক সমর্থন করতে পারে, আসন সমঝোতাতেও আসতে পারে, তবে জোট বাঁধবে না।’ বিগত কিছু মাসেই পঞ্জাবে নানা উত্থান পতন দেখেছে কংগ্রেস। নভজ্যোত সিং সিধুর জ্বালায় মুখ্যমন্ত্রীত্ব ও কংগ্রেস দুই ছেড়েছেন ক্যাপ্টেন অমরিন্দর। এবার তাঁর প্রধান শত্রু কংগ্রেস ও সিধু। তাই আলাদা দল খুলে আসন্ন বিধানসভা নির্বাচনে হাত শিবিরকে ধাক্কা দিতে চাইছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

অমরিন্দরের দলের ঘোষণার পড়েই টুইটে খোঁচা দিতে ছাড়েননি সিধু। তিনি জানিয়েছেন, ‘ইডির হাত থেকে নিজের পিঠ বাঁচাতেই এখন বিজেপি-র অনুগত হয়েছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। নিজের স্বার্থ দেখতে গিয়ে রাজ্যে আইনের শাসন এবং উন্নয়নকে বিকিয়ে দিয়েছেন তিনি। ৭৮ জন বিধায়কের মধ্যে কেউই তাঁর সঙ্গে যাবেন না।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00