Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সোনিয়ার ‘হাত’ ছাড়লেও কংগ্রেস নামে ভর করেই নিজের দল খুললেন অমরিন্দর

একরাশ ক্ষোভ ও আক্রমণ শানিয়ে কংগ্রেস ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং

Share:

নিজস্ব প্রতিনিধি: একরাশ ক্ষোভ ও আক্রমণ শানিয়ে কংগ্রেস ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। এর সঙ্গেই নিজের নতুন দল ঘোষণা করেছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আগামী বছর যখন পঞ্জাবে ভোট ঠিক তখনই এই বড়সড় চমক এসেছে পঞ্জাবের রাজনীতিতে। কংগ্রেস ছাড়ার বিষয়ে নিজের পদত্যাগ পত্র সভানেত্রী সোনিয়া গান্ধির কাছে পাঠিয়েছেন ক্যাপ্টেন। ওই পদত্যাদ পত্রে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধিকে নিয়েও বিশেষ বার্তা দিয়েছেন অমরিন্দর। সেই চিঠিতে নভজ্যোত সিং সিধু ও পঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন অমরিন্দর। তিনি নিজের দলের নাম মঙ্গলবারই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন। পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নতুন দলের নাম, ‘পঞ্জাব লোক কংগ্রেস।’

মঙ্গলবার সাত পাতার পদত্যাগ পত্র পাঠিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে। আর সেই পদত্যাগ পত্রের পুরোটাই আক্রমণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সিধু। তবে কংগ্রেস ছাড়লেও নিজের ক্যারিশ্মার উপর ভরসা নেই অমরিন্দরের। গোপনে বিজেপির সঙ্গে আঁতাত রাখলেও কৃষক আন্দোলন ও কংগ্রেস নামকেই বহন করে এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা করেছেন ক্যাপ্টেন। তাই তো নিজের নতুন দলেও কংগ্রেসের ছোঁয়া রেখেছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন সোনিয়াকে পাঠানো চিঠিতে অমরিন্দর লিখেছেন, ‘পঞ্জাবের সমস্ত সাংসদ ও কংগ্রেস নেতাদের যুক্তিকে অগ্রাহ্য করেই আপনি একজন অযোগ্য ও পাকিস্তান পিয়াসী নভজ্যোত সিং সিধুকে। যিনি প্রকাশ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনা প্রধানকে জড়িয়ে ধরেছিলেন। তাঁদের সঙ্গে ভাব বিনিময় করেছিলেন। এখন তিনি পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি। আমি আপনার ও আপনার সন্তানদের ব্যবহারে ক্ষুদ্ধ। এটা আশা করিনি, আপনার সন্তানদের নিজের মত করে ভালোবাসতাম। ওদের বাবাকে স্কুল জীবন থেকে চিনি, তাই একটি বেশি ভালোবাসতাম রাহুল ও প্রিয়াঙ্কাকে। তাই আজ আমি সিদ্ধান্ত নিয়েছি কংগ্রেস থেকে পদত্যাগ করার। নিজের রাজ্যের জন্য ভালো কিছু করার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত আমার।’

নভজ্যোত সিং সিধুর সঙ্গে ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর বিরোধের খবর বেশ কিছু মাস ধরেই চলে আসছে। আর সিধুর জন্যই পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন অমরিন্দর। তারপর থেকেই পঞ্জাবে শুরু হয়েছে বিরোধ। দীর্ঘ কিছু মাস টালমাটালের পর অবশেষে কংগ্রেসের সঙ্গে নিজের দীর্ঘ জার্নি শেষ করলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00