Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লোকো পাইলটের ভুলেই লাইনচ্যুত সবরমতী-আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ফের লাইনচ্যুত হল ট্রেন। আজমেঢ়ের কাছে সবরমতী-আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হয়। লোকো পাইলট লাল সিগন্যাল অতিক্রম করার পরে  মালগাড়ির সঙ্গে ধাক্কা মারে। এরপরেই সবরমতী-আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 ১২৪৫৮ নম্বর ট্রেনটি আজমির থেকে ০০:৫০ মিনিটে ছেড়ে যায়। মাদার স্টেশনের দিকে যাওয়ার সময় চালক লাল সিগন্যালটি অতিক্রম  করে। এরপরেই একটি মালবাহী ট্রেন পিছন থেকে ধাক্কা মারে। এতে ট্রেনটির চারটি বগি ও এর ইঞ্জিন লাইনচ্যুত হয়ে বেশ কয়েক ঘণ্টা আপ-ডাউন উভয় দিক থেকেই ট্রেন চলাচল ব্যাহত হয়। এই দুর্ঘটনার সময় ট্রেনের গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ কিলোমিটার।

লোকো পাইলটও স্বীকার করেছেন যে মাদার স্টেশনে প্রবেশের আগে তিনি প্রথম সিগন্যালটি ডাবল হলুদ অবস্থায় দেখেন। এরপর তিনি সিগন্যালে একটি হলুদ দেখতে পান।  চালক আরও জানান তৃতীয় সিগন্যালে চালক লাল দেখলে ইমার্জেন্সি ব্রেক কষেন কিন্তু ততক্ষণে মালবাহী ট্রেনের পিছনের প্রান্তে ধাক্কা মারে। বিশেষজ্ঞদের মতে, প্রথম সিগন্যালে ডাবল হলুদ দেখতে পেলেই চালককে ব্রেক প্রয়োগ করতে হয়। কারণ ৫০০ থেকে ৬০০ মিটার দূরত্ব অতিক্রম করার পর ট্রেন থামতে সময় নেয়। তবে সেই নিয়ম  না মেনেই সবরমতী-আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেস চলা শুরু করে। এতেই ঘটে বিপত্তি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00