Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নাবালিকা ছাত্রীর ফোনে অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ, বিষ খেয়ে আত্মঘাতী প্রিন্সিপাল

Share:

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রের নান্দেদ জেলার পুষ্পাঞ্জলি মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সুনীল কারামুঙ্গের বিরুদ্ধে উঠল এক নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ। জানা গিয়েছে, ওই ব্যক্তি ভিডিও কলের মাধ্যমে এক ছাত্রীকে যৌন নির্যাতন করেন।  দশম শ্রেণিতে পড়া এক ছাত্রী তার বাবা-মাকে জানায় যে, প্রিন্সিপাল প্র্যাক্টিক্যাল খাতা দেখার অজুহাতে মোবাইলে ভিডিও কল করে অশ্লীল অঙ্গভঙ্গী করেন। তার পরেই বিষয়টি প্রকাশ্যে আসে।

ক্ষুব্ধ পরিবারের সদস্যরা অধ্যক্ষকে ডেকে এনে মারধর করেন। এর পর ওই ছাত্রী শিবাজিনগর থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ অধ্যক্ষের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছে। এই খবর শুনে সুনীল কারামুঙ্গে ভয় পান। তিনি ভেবেছিলেন তাঁর এতদিনের অর্জিত সম্মান এবার ধুলোয় মিশে যাবে। আতঙ্কগ্রস্ত হয়ে ওই অধ্যক্ষ বিষ খান। বিষয়টি নজরে আসা মাত্রই সুনীলের পরিবার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করে।  শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর আগে সুনীল একটি সুইসাইড নোট লিখেছিলেন যাতে লেখা ছিল, “নির্যাতিতা মেয়েটির পরিবার আমাকে মানসিকভাবে হয়রানি করেছে, তাই আমি আত্মহত্যা করছি।”

নিহত অধ্যক্ষের পরিবার নির্যাতিতা ছাত্রী, তার বাবা-মা এবং ভাইয়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছে। পুলিশ এখন উভয় পক্ষের হয়েই তদন্ত করছে। শিবাজিনগর পুলিশ স্টেশনের আধিকারিক ইন্সপেক্টর শিবাজি গুরমে বলেন, আমরা এই বিষয়টি বিশদে তদন্ত করে দেখছি। উভয় পক্ষের দাবি খতিয়ে দেখা হচ্ছে।” এই ঘটনা শিক্ষক ও ছাত্র ছাত্রীদের পবিত্র সম্পর্কের উপর প্রশ্ন তুলছে। ফলে সমাজে ক্ষোভ ও ভয় উভয়ই ছড়িয়ে পড়ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00