Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৫ নভেম্বর কেদারনাথ যাত্রা মোদির, দেবভূমিতে জোর প্রস্তুতি

উল্লেখ্য, চলতি মাসে এটা মোদির দ্বিতীয় উত্তরাখণ্ড সফর।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৫ নভেম্বর দেবাদিদেবের দর্শনে কেদারনাথ যাত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রীর এই যাত্রাকে কেন্দ্র করেই দেবভূমিতে শুরু হল জোর প্রস্তুতি। বুধবার থেকেই মোদির আগামী কেদারনাথ যাত্রার জন্য প্রস্তুতি শুরু করল চারধাম দেবস্থানম বোর্ড। এই বোর্ডের শীর্ষকর্তা রভিনাথ রামনকে প্রধানমন্ত্রীর আগামী কেদারনাথ দর্শনের যাবতীয় প্রস্তুতির দায়িত্ব দেওয়া হয়েছে। 

জানা গিয়েছে, আগামী ৬ নভেম্বর এই বছরের জন্য বন্ধ করা হবে কেদারনাথের দরজা। প্রতি বছরই শীত পড়ার ঠিক আগেই কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। এই বছরও তার অন্যথা হবে না। আগামী ৬ নভেম্বরই এই বছরের মতো শেষবারের জন্য মহেশ্বরের পুজো করে মঙ্গলদ্বীপ জ্বালিয়ে কেদারনাথ মন্দিরের মূল দ্বার বন্ধ করে দিয়ে বেরিয়ে আসবেন মন্দিরের মূল পুরোহিত। শীত শেষে অর্থাৎ আবার সামনের বছর খুলবে মন্দিরের মূল ফটক। এই মন্দির বন্ধের ঠিক আগের দিনই মহেশ্বরেরে দর্শন করবেন মোদি।

প্রধানমন্ত্রীর আগামী যাত্রা প্রসঙ্গে এসডিএম জিতেন্দ্র ভার্মা জানালেন, ‘প্রস্তুতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় নির্দেশাবলী জারি করার জন্য বিভিন্ন বিভাগ এবং সেক্টর ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ইতিমধ্যেই কয়েক দফা বৈঠক হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট মনুজ গোয়ালের। পাশাপাশি সরকারী সমস্ত গুরুত্বপূর্ণ নির্দেশাবলী এবং পদক্ষেপগুলি বারংবার যাচাই করা হচ্ছে।’ 

তবে কেদারনাথ যাত্রা ছাড়াও আরও বেশ কিছু কর্মসূচী রয়েছে প্রধানমন্ত্রীর। জানা যাচ্ছে মন্দির দর্শনের পরেই তিনি ৪০০ কোটির একটি প্রকল্পের শিলা উন্মোচন করবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, চলতি মাসে এটা মোদির দ্বিতীয় উত্তরাখণ্ড সফর। এর আগে তিনি উত্তরাখণ্ডের হৃষীকেশের এইমস হাসপাতালে গিয়েছিলেন একটি অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধনের জন্য। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00