Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আচমকাই লোডশেডিং, ফোনের ফ্ল্যাশলাইট জ্বেলে অস্ত্রোপচার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  অন্ধ্রপ্রদেশে বিদ্যুৎ বিভ্রাট। ফলে আলোর অভাবে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বেলে চিকিৎসা করতে হল। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের মান্যম জেলায়। লোডশেডিং এর কারণে কুরুপম কমিউনিটি হেলথ সেন্টারে আহত ব্যক্তিদের চিকিৎসা করতে হল ফোনের ফ্ল্যাশ জ্বেলে।

শুক্রবার সন্ধ্যায় ব্রেক ফেল করে উল্টে যায় অটোরিকশা। আহত হন ৮জন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। তবে প্রাথমিক চিকিৎসা দিতে গিয়েও অসুবিধায় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এক হাতে ফ্ল্যাশলাইট নিয়ে অপর হাতে চিকিৎসা করতে হয় চিকিৎসকদের।

উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশে বিগত কয়েক বছর ধরেই বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। প্রায়ই লোডশেডিং এর কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। তবে এই ঘটনা উদ্বেগের। বিদ্যুৎ সংকটের কারণে চিকিৎসা পদ্ধতি ব্যহত হয় তবে সাধারণ মানুষের জন্য কঠিন সময় অপেক্ষা করছে।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00