Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মোবাইলে মামলার শুনানি রেকর্ডিং নিষিদ্ধ সংগঠনের মহিলা সদস্যের, ইন্দোরে চাঞ্চল্য

গ্রেফতার ওই মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর: এক হাডহিম করা ঘটনার সাক্ষী ইন্দোরের একটি আদালত। 

নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্টের এক মহিলা সদস্য আদালতকক্ষে ঢুকে মামলার শুনানি মোবাইলে রেকর্ডিং করছিলেন। বিষয়টি এজলাসে উপস্থিত কয়েকজনের নজরে পড়লে তারা অত্যন্ত গোপনে পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে মহিলাকে গ্রেফতার করে। ধৃতের নাম সনু মানসুরী। পুলিশ তার মোবাইল বাজেয়াপ্ত করেছে। জেরায় সনু জানিয়েছে, তাঁর আইনজীবী নূরজাহান খানের নির্দেশেই সে এই কাজ করছিল। মোবাইলে রেকর্ডিং করা ভিডিয়ো পাঠানোর পরিকল্পনা ছিল পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়াকে। এর জন্য ওই আইনজীবী সনুকে তিন লক্ষ টাকা নগদও দেয়। 

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইন্দোরের জেলা আদালতে ৪২ নম্বর ঘরে, শনিবার। ৪২ নম্বর ঘরে চলছিল বজরং দলের নেতা তনু শর্মার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি। জজের সামনে বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের সওয়াল-পাল্টা সওয়াল ঘর তপ্ত হয়ে ওঠে। সেই সময় সনু তাঁর কাছে থাকা মোবাইলে তপ্ত শুনানির ভিডিয়ো রেকর্ডিং করছিলেন। আচমকাই সেটা নজরে পড়ে অভিযুক্ত তনুর দুই আইনজীবী অমিত পাণ্ডে এবং সুনীল বিশ্বকর্মার। তারা যাবতীয় গোপনীয়তা বজায় রেখে কক্ষে উপস্থিত কয়েকজন মহিলা আইনজীবীকে জানালে তারা অত্যন্ত সন্তর্পণে সনুর কাছে হাজির হয়। সঙ্গে সঙ্গে তাঁর মোবাইল কেড়ে নিয়ে তাকে ঘিরে রাখে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ গিয়ে সনুকে গ্রেফতার করে।  

পুলিশ  জানিয়েছে, অভিযুক্ত আইনজীবীর ব্যাপারেও তারা পদক্ষেপ করবে। 

আরও পড়ুন বেঁচে জাওয়াহিরি? ভিডিয়ো প্রকাশ আলকায়দার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00