Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জ্বালানি নিয়ে মূল্যবৃদ্ধির জন্য রাজ্যকেই দায়ী করলেন মোদি

মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনা এখনও যায়নি। তাই, কোনওভাবেই গা ঢিলেমি দেওয়া যাবে না।

বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে করোনার দৈনিক সংক্রমণ আচমকা বেড়ে যাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। জোর দিয়েছে করোনা পরীক্ষার উপর। মুখ্যমন্ত্রীদের প্রতি তাঁর অনুরোধ, স্বাস্থ্য পরিকাঠামোর দিকে নজর রাখতে হবে। প্রতিটি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার মজুত রাখার কথাও বলেছেন নরেন্দ্র মোদি। সেই সঙ্গে জানিয়েছেন দেশ জুড়ে করোনা টিকাকরণের কথাও। অতিমারিকালে কেন্দ্র ও রাজ্য যেভাবে একযোগে কাজ করেছে, আগামীদিনেও একইভাবে কাজ করতে হবে বলে মুখ্যমন্ত্রীদের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। 

তবে ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী করোনা নিয়ে কথা বললেও আচমকাই তাঁর মুখে শোনা গেল পেট্রোল-ডিজেলের প্রসঙ্গ। যা শুনে রাজনৈতিক মহলের একাংশ বিস্মিত। তাঁদের মতে, এদিনের ভার্চুয়াল বৈঠকের বিষয় ছিল দেশে করোনার সার্বিক পরিস্থিত। অনেকেই মনে করেছিলেন, প্রধানমন্ত্রী হয়তো নতুন কিছু পরামর্শ দেবেন।  উল্টে দেখা গেল করোনার থেকে পেট্রোল-ডিজেল নিয়ে বেশ শব্দ খরচ করেছেন। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য কার্যত রাজ্যসরকারকে দায়ী করেছেন তিনি। প্রধানমন্ত্রীর মতে, বেশ কিছু রাজ্যে দুই জ্বালানির ওপর ভ্যাট বেশি হওয়ার ফলেই সেই সব রাজ্যে দুই জ্বালানির দাম অন্যান্য রাজ্যের তুলনায় বেশি। 

মোদি অবশ্য জানাতে দ্বিধা করেননি, কেন তিনি এদিনের বৈঠকে পেট্রোল-ডিজেলের প্রসঙ্গ উত্থাপন করেছেন। তাঁর যুক্তি, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর প্রধান বৈশিষ্ট্য হল কেন্দ্র এবং রাজ্য একযোগে কাজ করবে। এমন কিছু পরিস্থিতি তৈরি হয়, যখন রাজ্যের উচিত কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করা। দুুই জ্বালানির ওপর কিছু রাজ্যে মূল্যযুক্ত করের পরিমাণ বেশি হওয়ায় সেই সব রাজ্যের মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। তাদের কথা ভেবে রাজ্যগুলির উচিত ভ্যাট হ্রাস করা।  

আরও পডুন একদিনে করোনার বলি ৩২, আক্রান্ত প্রায় তিন হাজার, উদ্বেগে চিকিৎসকমহল

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00