Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইজরায়েল-হামাসের যুদ্ধে নিরীহদের প্রাণহানির নিন্দা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটের উদ্বোধনী অধিবেশন থেকে প্রধানমন্ত্রী বলেন, ৭ অক্টোবর ইজরায়েলের উপর হামাসের হামলা সহ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান একই থাকবে। রক্তক্ষয়ী সংঘর্ষের সময়ে গ্লোবাল সাউথের দেশগুলোকে একজোট  হওয়ার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। গত ৭ অক্টোবর ইজরায়েলে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে ভারত।

পাশাপাশি মোদি জানিয়েছেন,’আমরা কূটনীতির ওপর জোর দিয়েছি। পাশাপাশি ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘাতে সাধারণ  নাগরিকদের মৃত্যুর তীব্র নিন্দা জানাই।‘  গত ৫ নভেম্বর প্রেসিডেন্ট অফ ইসলামিক রিপাবলিক অফ ইরান এইচ ই ডঃ সৈয়দ ইব্রাহিম রৈসির সঙ্গে ফোনে কথা হয়  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই সময় পশ্চিম এশিয়া ও ইজরায়েল- হামাস যুদ্ধ সংক্রান্ত কঠিন পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্য়ে বার্তা বিনিময় হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী জঙ্গি হামলা, হিংসা, সাধারণ মানুষের মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ইজরায়েল-প্য়ালেস্টাইন ইস্যু নিয়ে ভারতের দীর্ঘদিনের অবস্থানকে তুলে ধরেন তিনি।  উভয় পক্ষই পরস্পরের মধ্য়ে যোগাযোগ রেখে আঞ্চলিক শান্তি, সুরক্ষা ও স্থিতাবস্থার স্বপক্ষে রাজি হয়েছেন। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাস  হামলায় প্রাণ হারিয়েছে প্রায় ১,২০০ জন সাধারণ মানুষ। পাশাপাশি গাজায় ইজরায়েলি হামলায় ১১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই সাধারণ মানুষ এবং শিশু। তা নিয়েই এবার সরব হলেন ভারতের প্রধানমন্ত্রী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00