Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহিলা বন্ধুকে ককপিটে বসিয়ে খোশগল্প করা এয়ার ইন্ডিয়ার পাইলট সাসপেন্ড

গত ২৭ ফেব্রুয়ারি দুবাই থেকে দিল্লিগামী বিমানে ওই বেনজির ঘটনা ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সুরক্ষা বিধিকে শিঁকেয় তুলে রেখে ককপিটে এক মহিলা বন্ধুকে নিয়ে খোশগল্প করা এয়ার ইন্ডিয়ার পাইলটের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ)। শুক্রবার তদন্ত শেষে ওই পাইলটকে তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। অর্থা‍ৎ তিন মাস আর কোনও বিমান উড়ানে অংশ নিতে পারবেন না সংশ্লিষ্ট পাইলট। একই সঙ্গে পাইলটের এমন কান্ডজ্ঞানহীন আচরণের জন্য এয়ার ইন্ডিয়াকেও ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ডিজিসিএ’র এমন শাস্তি নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

ঘটনার সূত্রপাত গত ২৭ ফেব্রুয়ারি। দুবাই থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার  বিমানের পাইলট আচমকাই ওই বিমানের এক মহিলা যাত্রীকে নিজের ককপিটে ডেকে নেন। ককপিটে বসে দুজনে খোশগল্পে মেতে ওঠেন। কীভাবে বিমান চালানো হয় মাঝ আকাশে তাও বান্ধবীকে দেখান। এখানেই শেষ নয়। বিমানে থাকা বিমানবালাদের ডেকে পাইলট ‘সাহেব’ নির্দেশ দেন, ইকোনমি ক্লাসে যাত্রা করা তাঁর বান্ধবীকে যেন বিজনেস ক্লাসের যাত্রীদের জন্য বরাদ্দ খাবার পরিবেশন করা হয়। প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে মহিলা বান্ধবীর সঙ্গে ককপিটে সময় কাটান অভিযুক্ত পাইলট।

অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ’র নীতি সুরক্ষা বিধি অনুযায়ী, বাইরের কাউকে ককপিটে প্রবেশের অনুমতি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। যে ফ্লাইটে ওই বেনজির ঘটনা ঘটেছে তার এক কেবিন ক্রু পাইলটের বিরুদ্ধে ডিজিসিএ’র কাছে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা।

ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণী পাইলটের দেহ, পুলিশের জালে প্রেমিক  

প্রায় কোটি টাকা জরিমানার মুখে Air India, নেপথ্যে অযোগ্য বিমান সেবিকা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00