Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অন্ধকারে ডুবেছে বিহার, পটনায় স্বাস্থ্য কর্মকর্তাকে গুলি করে খুন, গর্জে উঠলেন তেজস্বী যাদব

মর্মান্তিক ঘটনা বিহারে! প্রকাশ্যে সরকারি স্বাস্থ্য কর্মকর্তাকে গুলি করে খুন রাজধানী পটনায়। গর্জে উঠলেন তেজস্বী যাদব।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক ঘটনা বিহারে! প্রকাশ্যে সরকারি স্বাস্থ্য কর্মকর্তাকে গুলি করে খুন রাজধানী পটনায়। গর্জে উঠলেন তেজস্বী যাদব। আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় পটনার পিপরা এলাকার শেখপুরা গ্রামের একটি মাঠে কাজ করার সময় একজন গ্রামীণ স্বাস্থ্য কর্মকর্তাকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। যার ফলে মূহুর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। বর্তমানে ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। সূত্রের খবর, ঘটনার সময় ৫০ বছর বয়সী গ্রামীণ স্বাস্থ্য কর্মকর্তা সুরেন্দ্র কুমার তাঁর জমিতে কাজ করছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, তাঁরা আচমকাই জমি থেকে গুলির শব্দ শুনতে পান। লোকেরা যখন ঘটনাস্থলে ছুটে যায়, তখন সুরেন্দ্র কুমারকে রক্তাক্ত অবস্থায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। এরপর তাঁরা তাঁকে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়, এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে মসৌরির এসডিপিও কানহাইয়া সিংহ জানিয়েছেন যে, নিহত সুরেন্দ্র কুমার গ্রামীণ স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত শুরু করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু প্রমাণ সংগ্রহ করেছে। অভিযুক্তদের সন্ধানে অভিযান চালাচ্ছে। নিহত সুরেন্দ্র কুমার বিজেপি কিষাণ মোর্চার প্রাক্তন ব্লক সভাপতিও ছিলেন। এই হত্যার পর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং রাজনৈতিক মহলেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে পুলিশ আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা বাদ শুরু করেছে।

তাঁরা জানিয়েছেন, তাঁরা কোনও আক্রমণকারীদের গুলি করতে দেখেনি। মামলাটি এখন সকল দিক থেকে তদন্ত করা হচ্ছে। সতর্কতা হিসেবে গ্রামে অতিরিক্ত পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে। এই হত্যাকাণ্ড নিয়ে বিহারের রাজনীতিও উত্তপ্ত হয়ে উঠেছে। বিরোধী দলনেতা তেজস্বী যাদব এই ঘটনা নিয়ে সরকারকে তীব্র আক্রমণ করেছেন। তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ একটি পোস্ট শেয়ার করেছেন। পাটনায় বালি ব্যবসায়ী ও শিল্পপতি গোপাল খেমকার হত্যার পর এই ঘটনাটি প্রকাশ্যে এসেছে। বিরোধীরা এখন সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছে। গত এক সপ্তাহের মধ্যে পটনায় বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে, যার কারণে শহরে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। এর আগে বৃহস্পতিবার, রানীতালাব এলাকায় ৫০ বছর বয়সী এক বালি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। ৪ জুলাই রাজধানীর একটি ব্যস্ত রাস্তায় শিল্পপতি গোপাল খেমকাকে হত্যা করা হয়।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00