Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চাকা ফেটে যাওয়ায় মাঝপথেই দিল্লি ফিরল প্যারিসগামী বিমান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চাকা ফেটে যাওয়ায় শুক্রবার মাঝ পথ থেকে ফের মুখ ঘুরিয়ে দিল্লি ফিরল প্যারিসগামী এয়ার ইন্ডিয়ার বিমান। যদিও ফেরার পরে নিরাপদেই অবতরণ করেছে বিমানটি। বিমানটিতে থাকা যাত্রীদের প্যারিসে পৌঁছে দিতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে দেশের বৃহত্তম বিমান সংস্থাটি।

এদিন সন্ধ্যায় এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দুপুরে দিল্লি বিমানবন্দর থেকে ২০০ যাত্রী নিয়ে প্যারিসের উদ্দেশে রওনা হয়েছিল এআই১৪৩ নম্বর বিমান। আকাশে ওড়ার খানিক বাদেই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের পক্ষ থেকে বিমানটিতে থাকা ক্রু-দের কাছে পাঠানো বার্তায় বলা হয়, যে রানওয়েতে বিমানটি দাঁড়িয়েছিল, সেখানে টায়ারের ধ্বংসাবশেষের মতো কিছু পড়ে রয়েছে। ফলে চাকা ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের কাছ থেকে ওই বার্তা পেয়ে বিমান চালককে বিষয়টি জানান ওই কর্মী। কোনও ঝুঁকি না নিয়ে ফের বিমানটি দিল্লি বিমানবন্দরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন চালক। দুপুর দুটো বেজে ১৮ মিনিটে নিরাপদেই বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। সূত্রের খবর, বিমানটি নিরাপদে অবতরণ করার পরে বিমান কর্মীরা লক্ষ্য করেন একটি চাকা ফেটে গিয়েছে। বড়সড় কোনও দুর্ঘটনা না ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00