Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইউক্রেনে মৃত নবীনের দেহ ফিরল জন্মভিটেয়, গবেষণার জন্য দান পরিবারের

চিকি‍ৎসক হওয়ার স্বপ্ন নিয়ে সুদূর ইউক্রেনে পাড়ি দিয়েছিলেন কর্ণাটকের ২১ বছরের তরতাজা তরুণ নবীন শেখারাপ্পা।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: চিকি‍ৎসক হওয়ার স্বপ্ন নিয়ে সুদূর ইউক্রেনে পাড়ি দিয়েছিলেন কর্ণাটকের ২১ বছরের তরতাজা তরুণ নবীন শেখারাপ্পা। কিন্তু ইউক্রেন-রুশ যুদ্ধের নির্মম বলি হলেন। চিকি‍ৎসক হওয়ার স্বপ্ন এক লহমায় ভেঙে চুরমার হয়ে গেল। ছেলে চিকি‍ৎসক হয়ে না ফিরতে পারার শোক ভুলতে এবার মেডিকেল পড়ুয়াদের গবেষণার জন্য নবীনের দেহ দান করলেন স্বপ্নভঙ্গের যন্ত্রণায় বিদ্ধ পিতা শঙ্করাপ্পা। আরও হাজার-হাজার হবু চিকি‍ৎসকের মধ্যেই নিজের ছেলেকে খুঁজে পেতে চান তিনি।

গত পয়লা মার্চ যুদ্ধবিধ্বস্ত খারকিভে খাবার কেনার জন্য একটি সুপার মার্কেটের বাইরে লাইনে দাঁড়িয়েছিলেন খারকিভ মেডিকেল কলেজের পড়ুয়া ২১ বছরের নবীন শেখারাপ্পা। আর তখনই সাক্ষা‍ৎ যমদূত হাজির হলো তাঁর সামনে। রুশ সেনাদের বোমা বর্ষণে মাটিতে লুটিয়ে পড়লেন। বিদেশের মাটিতেই সলিল সমাধি ঘটল চিকি‍ৎসক হওয়ার স্বপ্নের। এমন মর্মান্তিক ঘটনার পরেই রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, রুশ সেনাদের বোমা বর্ষণে নয়, ইউক্রেন সেনাদের গুলিতেই মৃত্যু হয়েছে নবীনের। ২১ বছরের তরতাজা তরুণের মর্মান্তিক মৃত্যুর জন্য কে দায়ি, তা নিয়ে বিতর্ক এখনও চলছে।

মারা যাওয়ার ২১ দিনের মাথায় সোমবার সকালেই নবীনের কফিনবন্দি দেহ ফিরেছে প্রিয় জন্মভূমিতে। সকালেই কর্ণাটকের হাভেরি জেলার চেলাগিরিতে জন্মভিটেয় শায়িত নবীনের নিথরদেহে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। নবীনকে শেষ শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষ থেকে শুরু করে পড়শি, বন্ধু-বান্ধবদের ভিড় উপচে পড়েছে। শ্রদ্ধা জানাতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন। শ্রদ্ধাজ্ঞাপনের পরে দুপুর একটা নাগাদ নবীনের দেহ নিয়ে শুরু হবে শেষ যাত্রা। বিকাল চারটে নাগাদ দেবনাগরীর এসএস মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হবু চিকি‍ৎসকদের জন্য নবীনের দেহ দান করা হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00