Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘তোমরা আমাদের জল বন্ধ করলে, আমরা তোমাদের নিঃশ্বাস বন্ধ করে দেব’, জঙ্গি হাফিজের ভাষায় ভারতকে হুমকি পাক জেনারেলের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ভারত-পাকিস্তান সম্পর্কে মিষ্টতা কোনওদিনই ছিল না। পহেলগাঁও হামলা, তদুপরি অপারেশন সিঁদুরের পর দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। ভারতের সামরিক ক্ষমতায় কার্যত পর্যুদস্ত হয়েছে নির্লজ্জ প্রতিবেশী দেশ। তারপরেও তাদের হুমকি দেওয়ার অভ্যাস গেল না। সদ্য পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। ভারত সম্পর্কে তার সাম্প্রতিক বক্তব্য সন্ত্রাসী হাফিজ সাঈদের বক্তব্যের সঙ্গে সবদিক থেকে সাদৃশ্যপূর্ণ।

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে একাধিক সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাঈদের ভারত ও আমেরিকার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার ইতিহাস রয়েছে। এবার সেই তালিকায় এলেন পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর-এর ডিজি আহমেদ শরিফ চৌধুরী। তিনি পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় সম্প্রতি ভারত-বিরোধী বক্তব্য করেন।

পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারতের সিন্ধু জল চুক্তি স্থগিত করার কথা উল্লেখ করে শরিফ বলেন, “যদি তুমি (ভারত) আমাদের জল বন্ধ করে দাও, তাহলে আমরাও তোমার নিঃশ্বাস বন্ধ করে দেব।” সিন্ধু জলবন্টন চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া এক ঐতিহাসিক চুক্তি। সিন্ধু নদ এবং এর পাঁচটি উপনদী –বিতস্তা, বিপাশা, চন্দ্রভাগা, ইরাবতী ও শতদ্রুর জল বণ্টন এবং ব্যবস্থাপনার শর্তাবলী নিয়ে এই চুক্তি হয়েছিল।  সিন্ধু জলবন্টন চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হয়েছিল।

ইতিমধ্যে, ভারত বিভিন্ন সময় স্পষ্ট করে বলেছে যে ‘রক্ত এবং জল একসঙ্গে প্রবাহিত হতে পারে না।’ ২২ এপ্রিল পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর, ভারত ২৩ এপ্রিল পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি বড় পদক্ষেপ করে। এর মধ্যে সিন্ধু জল চুক্তি স্থগিত করাও অন্তর্ভুক্ত ছিল। পাকিস্তান সীমান্ত সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত ভারত চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও, আটারি সীমান্তে অবস্থিত ইন্টিগ্রেটেড চেকপোস্টটিও বন্ধ করে দেওয়া হয়েছে।

এরপর ভারত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে জৈশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা এবং হিজবুল মুজাহিদিনের নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে বিমান হামলা চালিয়ে ধ্বংস করে। ভারতের মিসাইল হামলায় কমপক্ষে ১০০ জন সন্ত্রাসী নিহত হয়। এর পর পাকিস্তান ভারত আক্রমণের ব্যর্থ চেষ্টা করে। তবে তাতে বিশেষ লাভ হয়নি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00